Joshua 5:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জেরিকোর কাছাকাছি অবস্থান করার সময় ইউসা চোখ তুলে চাইলেন, আর দেখ, এক জন পুরুষ তার সম্মুখে দণ্ডায়মান, তাঁর হাতে একখানা কোষমুক্ত তলোয়ার; ইউসা তাঁর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি আমাদের পক্ষের না আমাদের দুশমনদের পক্ষের লোক?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে যিহোশূয় যখন যিরীহোর কাছে গেলেন, তিনি উপরে তাকিয়ে খাপ খোলা তরোয়াল হাতে একজন লোককে তাঁর সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেন। যিহোশূয় তাঁর দিকে এগিয়ে গিয়ে তাঁকে জিজ্ঞাসা করলেন, “আপনি কি আমাদের পক্ষে, না আমাদের শত্রুদের পক্ষে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিরীহোর নিকটে অবস্থিতি-কালে যিহোশূয় চক্ষু তুলিয়া চাহিলেন, আর দেখ, এক পুরুষ তাঁহার সম্মুখে দণ্ডায়মান, তাঁহার হস্তে একখানা নিষ্কোষ খড়গ; যিহোশূয় তাঁহার কাছে গিয়া জিজ্ঞাসা করিলেন, আপনি আমাদের পক্ষ, কি আমাদের শত্রুদের পক্ষ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিরীহোর নিকটে অবস্থিতি-কালে যিহোশূয় চক্ষু তুলিয়া চাহিলেন, আর দেখ, এক পুরুষ তাহার সম্মুখে দণ্ডায়মান, তাঁহার হস্তে একখানি নিষ্কোষ খড়্‌গ; যিহোশূয় তাঁহার কাছে গিয়া জিজ্ঞাসা করিলেন, আপনি আমাদের পক্ষ, কি আমাদের শত্রুদের পক্ষ?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরীহোর কাছাকাছি গেলে পর যিহোশূয় খোলা তলোয়ার হাতে একজন লোককে তাঁর সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেন। যিহোশূয় তাঁর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, “আপনি কার পক্ষের লোক- আমাদের, না আমাদের শত্রুদের?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেরিকোর কাছাকাছি গেলে পর ইউসা খোলা তলোয়ার হাতে একজন লোককে তাঁর সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেন। ইউসা তাঁর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, “আপনি কার পক্ষের লোক- আমাদের, না আমাদের শত্রুদের?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিরিহোর কাছে থাকার সময় একদিন যিহোশূয় দেখলেন, তাঁর সামনে এক ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন, হাতে তাঁর উন্মুক্ত তরবারি। যিহোশূয় তাঁর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমাদের পক্ষে? না আমাদের শত্রুদের পক্ষে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন যিহোশূয় যিরীহোর কাছাকাছি গেলেন, তিনি তাকিয়ে দেখলেন একজন মানুষ তরবারি হাতে তাঁর সামনে দাঁড়িয়ে আছেন| যিহোশূয় তাঁর কাছে গিয়ে বললেন, “কে আপনি? আমাদের শত্রু না মিত্র?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিরীহোর কাছে বসবাসের দিন যিহোশূয় চোখ তুলে চাইলেন, আর দেখলেন, এক পুরুষ তাঁর সামনে দাঁড়িয়ে আছেন, তাঁর হাতে একটি খোলা তলোয়ার; যিহোশূয় তাঁর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি আমাদের পক্ষে, না কি আমাদের শত্রুদের পক্ষে?