Joshua 5:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি বললেন, আমি কারও পক্ষের লোক নই। কিন্তু আমি মাবুদের সৈন্য দলের সেনাপতি, এখনই এলাম। তখন ইউসা ভূমিতে উবুড় হয়ে পড়ে সম্মান জানিয়ে বললেন, হে আমার প্রভু, আপনার এই গোলামকে কি হুকুম করেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কোনও পক্ষেই নই,” তিনি উত্তর দিলেন, “কিন্তু আমি এখন সদাপ্রভুর সৈন্যদলের সেনাপতিরূপে এসেছি।” তখন যিহোশূয় সম্মান দেখিয়ে মাটিতে মাথা নত করে তাঁকে জিজ্ঞাসা করলেন, “আমার প্রভু তাঁর এই দাসের জন্য কী খবর এনেছেন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি কহিলেন, না; কিন্তু আমি সদাপ্রভুর সৈন্যের অধ্যক্ষ, এখনই আসিলাম। তখন যিহোশূয় ভূমিতে উবুড় হইয়া পড়িয়া প্রণিপাত করিলেন, ও তাঁহাকে কহিলেন, হে আমার প্রভু, আপনার এ দাসকে কি আজ্ঞা করেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি কহিলেন, না; কিন্তু আমি সদাপ্রভুর সৈন্যের অধ্যক্ষ, এখনই আসিলাম। তখন যিহোশূয় ভূমিতে উবুড় হইয়া পড়িয়া প্রণিপাত করিলেন, ও তাঁহাকে কহিলেন, হে আমার প্রভু, আপনার এই দাসকে কি আজ্ঞা করেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে তিনি বললেন, “আমি কারও পক্ষের লোক নই। আমি সদাপ্রভুর সৈন্যদলের সেনাপতি; এখন আমি এখানে এসেছি।” এই কথা শুনে যিহোশূয় মাটিতে উবুড় হয়ে পড়ে তাঁকে প্রণাম করলেন এবং জিজ্ঞাসা করলেন, “আমার প্রভু তাঁর দাসকে কি কিছু বলতে চান?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে তিনি বললেন, “আমি কারও পক্ষের লোক নই। আমি মাবুদের সৈন্যদলের সেনাপতি; এখন আমি এখানে এসেছি।” এই কথা শুনে ইউসা মাটিতে উবুড় হয়ে পড়ে তাঁকে সম্মান দেখালেন এবং জিজ্ঞাসা করলেন, “আমার প্রভু তাঁর গোলামকে কি কিছু বলতে চান?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি বললেন, না, আমি প্রভু পরমেশ্বরের সেনাবাহিনীর অধিনায়ক রূপে এখানে উপস্থিত হয়েছি। যিহোশূয় তখন মাটিতে উবুড় হয়ে পড়ে তাঁকে প্রণিপাত করে বললেন, এ দাসের প্রতি প্রভুর কি আদেশ বলুন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মানুষটি বললেন, “না, আমি শত্রু নই| আমি প্রভুর সৈন্যবাহিনীর সেনাধ্যক্ষ| আমি এইমাত্র তোমার কাছে এসেছি|” তখন যিহোশূয় তাঁকে সম্মান জানাতে মাথা নীচু করে বললেন, “আমি আপনার ভৃত্য| প্রভু কি আমার জন্য কোন আদেশ দিয়েছেন?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বললেন “না; কিন্তু আমি সদাপ্রভুর সৈন্যের প্রধান, এখনই উপস্থিত হলাম৷” তখন যিহোশূয় ভূমিতে উপুড় হয়ে প্রণাম করলেন ও তাঁকে বললেন, “হে আমার প্রভু, আপনার এ দাসকে কি আদেশ দেন?”