Joshua 5:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের সৈন্যদলের নেতা ইউসাকে বললেন, তোমার পা থেকে জুতা খুলে ফেল, কেননা যে স্থানে তুমি দাঁড়িয়ে আছ, ঐ স্থান পবিত্র। তখন ইউসা তা-ই করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর সৈন্যদলের সেনাপতি উত্তর দিলেন, “তোমার চটিজুতো খুলে ফেলো, যেহেতু তুমি যেখানে দাঁড়িয়ে আছ, সেই স্থানটি পবিত্র।” আর যিহোশূয় সেরকমই করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর সৈন্যের অধ্যক্ষ যিহোশূয়কে কহিলেন, তোমার পদ হইতে পাদুকা খুলিয়া ফেল, কেননা যে স্থানে তুমি দাঁড়াইয়া আছ, ঐ স্থান পবিত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর সৈন্যের অধ্যক্ষ যিহোশূয়কে কহিলেন, তোমার চরণ হইতে পাদুকা খুলিয়া ফেল, কেননা যে স্থানে তুমি দাঁড়াইয়া আছ, ঐ স্থান পবিত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর সৈন্যদলের সেনাপতি উত্তরে বললেন, “তোমার পায়ের জুতা খুলে ফেল, কারণ তুমি যেখানে দাঁড়িয়ে আছ সেই জায়গাটা পবিত্র।” যিহোশূয় তা-ই করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের সৈন্যদলের সেনাপতি জবাবে বললেন, “তোমার পায়ের জুতা খুলে ফেল, কারণ তুমি যেখানে দাঁড়িয়ে আছ সেই জায়গাটা পবিত্র।” ইউসা তা-ই করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের সেনাবাহিনীর অধিনায়ক যিহোশূয়কে বললেন, ‘তোমার পা থেকে জুতো খুলে ফেল, কারণ তুমি এক পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আছ। যিহোশূয় তাঁর আদেশ পালন করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর সেনাধ্যক্ষ বললেন, “জুতো খোলো| যেখানে তুমি দাঁড়িয়ে তা এখন পবিত্র স্থান|” তাই যিহোশূয় তাঁর আদেশ পালন করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর সৈন্য দলের প্রধান যিহোশূয়কে বললেন, “তোমার পা থেকে জুতো খুলে ফেল, কারণ যেখানে তুমি দাঁড়িয়ে আছ, ঐ জায়গা পবিত্র।”