Joshua 5:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে মাবুদ ইউসাকে বললেন, তুমি চকমকি পাথরের কতগুলো ছুরি প্রস্তুত করে দ্বিতীয়বার বনি-ইসরাইলদের খৎনা করাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময় সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “তুমি চকমকি পাথরের কয়েকটি ছুরি তৈরি করো এবং আরেকবার ইস্রায়েলীদের সুন্নত করাও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সময়ে সদাপ্রভু যিহোশূয়কে কহিলেন, তুমি চকমকি পাথরের কতকগুলি ছুরী প্রস্তুত করিয়া দ্বিতীয় বার ইস্রায়েল-সন্তানগণের ত্বক্‌ছেদ করাও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সময়ে সদাপ্রভু যিহোশূয়কে কহিলেন, তুমি চকমকি পাথরের কতকগুলি ছুরি প্রস্তুত করিয়া দ্বিতীয়বার ইস্রায়েল-সন্তানগণের ত্বক্‌ছেদ করাও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “তুমি চক্‌মকি পাথরের কতগুলো ছুরি তৈরী করিয়ে নাও এবং তা দিয়ে আগের মত এই ইস্রায়েলীয়দের সুন্নত করাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় মাবুদ ইউসাকে বললেন, “তুমি চক্‌মকি পাথরের কতগুলো ছুরি তৈরী করিয়ে নাও এবং তা দিয়ে আগের মত এই বনি-ইসরাইলদের খৎনা করাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর এই সময়ে যিহোশূয়কে বললেন, তুমি চকমকি পাথরের ছুরি তৈরী করে ইসরায়েলীদের দ্বিতীয় বার সুন্নত করাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যিহোশূয়কে প্রভু বললেন, “চক্মকি পাথর থেকে ক্ষুর বানিয়ে নাও, আর সেই ক্ষুর দিয়ে ইস্রায়েলের পুরুষদের সুন্নৎ করো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “তুমি চকমকি পাথরের কতগুলি ছুরি তৈরী করে দ্বিতীয় বার ইস্রায়েল-সন্তানদের ত্বকছেদ করাও৷”