Joshua 5:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে ইউসা চকমকি পাথরের ছুরি প্রস্তুত করে গিবিয়োৎ হারালোতে (খৎনা-পর্বতে) বনি-ইসরাইলদের খৎনা করালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই যিহোশূয় চকমকি পাথরের কয়েকটি ছুরি তৈরি করলেন এবং গিবিয়োৎ-হারালোতে ইস্রায়েলীদের সুন্নত করালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে যিহোশূয় চকমকি পাথরের ছুরী প্রস্তুত করিয়া ত্বক্-পর্ব্বতের সমীপে ইস্রায়েল-সন্তানগণের ত্বক্ছেদ করাইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে যিহোশূয় চকমকি পাথরের ছুরি প্রস্তুত করিয়া ত্বক্-পর্বতের সমীপে ইস্রায়েল-সন্তানগণের ত্বক্ছেদ করাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে যিহোশূয় চক্মকি পাথরের কতগুলো ছুরি তৈরী করালেন এবং তা দিয়ে গিবিয়োৎ হারালোতে (যার মানে “সুন্নত করবার পাহাড়”) ইস্রায়েলীয়দের সুন্নত করালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে ইউসা চক্মকি পাথরের কতগুলো ছুরি তৈরী করালেন এবং তা দিয়ে গিবিয়োৎ হারালোতে (যার মানে “খৎনা করবার পাহাড়”) বনি-ইসরাইলদের খৎনা করালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশূয় চকমকি পাথরের ছুরি তৈরী করে অগ্রত্বক্ পর্বত -এর কাছে ইসরায়েলী পুরুষদের সুন্নত সংস্কার করালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই মতো যিহোশূয় চকমকি পাথর থেকে ক্ষুর বানিয়ে নিয়ে জিবিথ হারালোথে ইস্রায়েলীয়দের সুন্নৎ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে যিহোশূয় চকমকি পাথরের ছুরি তৈরী করে ত্বক্প র্বতের সামনে ইস্রায়েল-সন্তানদের ত্বক্ছেদ করলেন।