Joshua 5:7 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের স্থানে তাদের যে সন্তানদের তিনি উৎপন্ন করলেন, ইউসা তাদেরই খৎনা করালেন; কেননা তারা খৎনা-না-করানো অবস্থায় ছিল; কারণ পথের মধ্যে তাদের খৎনা করানো হয় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই তিনি তাদের স্থানে তাদের সন্তানদের উৎপন্ন করলেন, এবং যিহোশূয় এদেরই সুন্নত করিয়েছিলেন। তাদের তখনও পর্যন্ত সুন্নত হয়নি, যেহেতু পথিমধ্যে তাদের সুন্নত করানো হয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উহাদের স্থানে উহাদের যে সন্তানদিগকে তিনি উৎপন্ন করিলেন, যিহোশূয় তাহাদেরই ত্বক্‌ছেদ করাইলেন; কেননা আহারা অচ্ছিন্নত্বক্‌ ছিল; কারণ পথের মধ্যে তাহাদের ত্বক্‌ছেদ করা যায় নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উহাদের স্থানে উহাদের যে সন্তানদিগকে তিনি উৎপন্ন করিলেন, যিহোশূয় তাহাদেরই ত্বক্‌ছেদ করাইলেন; কেননা তাহারা অচ্ছিন্নত্বক্‌ ছিল; কারণ পথের মধ্যে তাহাদের ত্বক্‌ছেদ করা যায় নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই তাদের জায়গায় তাদের ছেলেদের তিনি দাঁড় করালেন আর যিহোশূয় এদেরই সুন্নত করালেন। যাত্রাপথে তাদের সুন্নত করানো হয় নি বলে তারা তখনও সুন্নত-না-করানো অবস্থায় ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই তাদের জায়গায় তাদের ছেলেদের তিনি দাঁড় করালেন আর ইউসা এদেরই খৎনা করালেন। যাত্রাপথে তাদের খৎনা করানো হয় নি বলে তারা তখনও খৎনা-না-করানো অবস্থায় ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের পরিবর্তে তাদের যে সন্তানসন্ততিদের তিনি লালন-পালন করছিলেন যিহোশূয় তাদেরই সুন্নত করিয়েছিলেন, কারণ যাত্রাপথে তাদের সুন্নত করা হয় নি।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের জায়গায় তাদের যে সন্তানদের তিনি উৎপন্ন করলেন, যিহোশূয় তাদেরই ত্বক্‌ছেদ করলেন; কারণ তারা অচ্ছিন্নত্বক ছিল; কারণ পথের মধ্যে তাদের ত্বকছেদ করা যায়নি।