Joshua 6:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে বনি-ইসরাইলদের কারণে জেরিকো নগর শক্তভাবে রুদ্ধ ছিল, কেউ ভিতরে আসত না, কেউ বাইরে যেত না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময় ইস্রায়েলীদের কারণে যিরীহোর নগর-দুয়ারগুলিতে শক্ত করে খিল দেওয়া ছিল। কেউ বাইরে যেত না ও কেউ ভিতরেও আসত না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যিহোশূয় সেইরূপ করিলেন। (সেই সময়ে ইস্রায়েল-সন্তানগণের হেতু যিরীহো নগর রুদ্ধ ও সংরুদ্ধ ছিল, কেহ ভিতরে আসিত না, কেহ বাহিরে যাইত না।)
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যিহোশূয় সেইরূপ করিলেন। [সেই সময়ে ইস্রায়েল-সন্তানগণের হেতু যিরীহো নগর রুদ্ধ ও সংরুদ্ধ ছিল, কেহ ভিতরে আসিত না, কেহ বাহিরে যাইত না।]
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় ইস্রায়েলীয়দের জন্য যিরীহো শহরের ফটকগুলো শক্ত করে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেখান থেকে কেউ বের হয়েও আসত না আবার কেউ ভিতরেও ঢুকত না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় বনি-ইসরাইলদের জন্য জেরিকো শহরের দরজাগুলো শক্ত করে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেখান থেকে কেউ বের হয়েও আসত না আবার কেউ ভিতরেও ঢুকত না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইসময় ইসরায়েলীদের প্রতিরোধ করার জন্য যিরিহো নগরের সমস্ত প্রবেশপথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল। নগর থেকে কেউ বাইরে যেতে বা প্রবেশ করতে পারত না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিরীহো শহরের সমস্ত প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছিল| শহরের লোকেরা ভয় পেয়ে গিয়েছিল কারণ ইস্রায়েলের লোকেরা কাছেই ছিল| শহর থেকে কেউ বেরোত না, শহরে কেউ আসতও না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যিহোশূয় সেই রকম করলেন। সেই দিনের ইস্রায়েল-সন্তানদের জন্য যিরীহো নগর সম্পূর্ণরূপে বন্ধ ছিল, কেউ ভিতরে আসত না, কেউ বাইরে যেত না।