Joshua 6:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইউসা লোকদের বললেন, তোমরা সিংহনাদ করো না, নিজ নিজ ধ্বনি শুনো না, তোমাদের মুখ থেকে কোন কথা বের না হোক। পরে আমি যেদিন সিংহনাদ করতে তোমাদের হুকুম করবো সেদিন তোমরা তা করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যিহোশূয় সৈন্যবাহিনীকে আদেশ দিলেন, “তোমরা রণহুঙ্কার দিয়ো না, তোমাদের কণ্ঠস্বর তীব্র কোরো না, যতদিন না আমি তোমাদের চিৎকার করতে বলছি, ততদিন একটি কথাও বোলো না। পরে তোমরা চিৎকার কোরো!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহোশূয় লোকদিগকে বলিলেন, তোমরা সিংহনাদ করিও না, আপন আপন রব শুনাইও না, তোমাদের মুখ হইতে বাক্য নির্গত না হউক; পরে আমি যে দিন সিংহনাদ করিতে তোমাদিগকে আজ্ঞা করিব, সেই দিন তোমরা সিংহনাদ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহোশূয় লোকদিগকে বলিলেন, তোমরা সিংহনাদ করিও না, আপন আপন রব শুনাইও না, তোমাদের মুখ হইতে বাক্য নির্গত না হউক; পরে আমি যে দিন সিংহনাদ করিতে তোমাদিগকে আজ্ঞা করিব, সেই দিন তোমরা সিংহনাদ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোশূয় আগেই লোকদের এই আদেশ দিয়েছিলেন, “তোমরা চিৎকার করবে না কিম্বা জোরে কথা বলবে না কিম্বা মুখ দিয়ে কোন শব্দ বের করবে না। যেদিন আমি তোমাদের চিৎকার করতে বলব কেবল সেই দিনই তোমরা চিৎকার করবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসা আগেই লোকদের এই হুকুম দিয়েছিলেন, “তোমরা চিৎকার করবে না কিংবা জোরে কথা বলবে না কিংবা মুখ দিয়ে কোন শব্দ বের করবে না। যেদিন আমি তোমাদের চিৎকার করতে বলব কেবল সেই দিনই তোমরা চিৎকার করবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশূয় জনতাকে নির্দেশ দিলেন, তোমরা রণহুঙ্কার দিও না, কোনরকম আওয়াজ করো না বা কেউ কথা বলো না, আমি যেদিন বলব কেবল সেই দিনই তোমরা রণহুঙ্কার দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোশূয় তাদের যুদ্ধধ্বনি দিতে বারণ করলেন| তিনি বললেন, “এখন চিৎকার কোরো না| আমি তোমাদের না বলা পর্যন্ত একটা কথাও বলবে না| যেদিন বলব সেদিন চেঁচিয়ো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যিহোশূয় লোকদের বললেন, “তোমরা চিত্কার করো না, তোমাদের রব যেন শোনা না যায়, তোমাদের মুখ থেকে কোন কথা বার না হোক; পরে আমি যে দিন তোমাদের চিত্কার করতে বলব সেই দিন তোমরা চিত্কার করবে।”