Joshua 6:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে তিনি নগরের চারদিকে একবার মাবুদের সিন্দুক প্রদক্ষিণ করালেন; আর তারা শিবিরে এসে সেখানে রাত্রি যাপন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এভাবে তিনি সদাপ্রভুর সিন্দুকটিকে নগর প্রদক্ষিণ করতে দিলেন, রোজ একবার করে তা বৃত্তাকারে ঘুরল। পরে সৈন্যবাহিনী শিবিরে ফিরে এল এবং সেখানে রাত্রিযাপন করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে তিনি নগরের চারিদিকে এক বার সদাপ্রভুর সিন্দুক প্রদক্ষিণ করাইলেন; আর তাহারা শিবিরে আসিয়া শিবিরে রাত্রি যাপন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে তিনি নগরের চারিদিকে একবার সদাপ্রভুর সিন্দুক প্রদক্ষিণ করাইলেন; আর তাহারা শিবিরে আসিয়া শিবিরে রাত্রি যাপন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে যিহোশূয়ের আদেশে সদাপ্রভুর সিন্দুকটি শহরের চারদিকে একবার ঘুরিয়ে আনা হল। তারপর লোকেরা তাদের ছাউনিতে ফিরে গেল এবং রাতটা সেখানেই কাটাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে ইউসার হুকুমে মাবুদের সিন্দুকটি শহরের চারদিকে একবার ঘুরিয়ে আনা হল। তারপর লোকেরা তাদের ছাউনিতে ফিরে গেল এবং রাতটা সেখানেই কাটাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই ভাবে তিনি নগরের চারিদিকে প্রতিদিন একবার প্রভুর চুক্তি সিন্দুক প্রদক্ষিণ করালেন, তারপর তারা শিবিরে ফিরে এসে রাত্রি যাপন করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোশূয়র কথা মত যাজকরা প্রভুর পবিত্র সিন্দুক নিয়ে একবার শহর প্রদক্ষিণ করলেন| তারপর তাঁরা তাঁবুতে ফিরে গিয়ে রাত্রি কাটালেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে তিনি নগরের চারিদিকে এক বার সদাপ্রভুর সিন্দুক প্রদক্ষিণ করালেন; আর তারা শিবিরে এসে শিবিরে রাত কাটালেন।