Joshua 6:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা দ্বিতীয় দিনে এক বার নগর প্রদক্ষিণ করে শিবিরে ফিরে এল; তারা ছয় দিন এরকম করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই দ্বিতীয় দিনেও তারা একবার নগর প্রদক্ষিণ করল ও শিবিরে ফিরে গেল। ছয় দিন ধরে তারা এরকম করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা দ্বিতীয় দিবসে এক বার নগর প্রদক্ষিণ করিয়া শিবিরে ফিরিয়া আসিল; তাহারা ছয় দিন এইরূপ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা দ্বিতীয় দিবসে একবার নগর প্রদক্ষিণ করিয়া শিবিরে ফিরিয়া আসিল; তাহারা ছয় দিন এইরূপ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে দ্বিতীয় দিনেও তারা শহরের চারদিকটা একবার ঘুরে এসে ছাউনিতে ফিরে গেল। তারা ছয় দিন সেই রকম করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে দ্বিতীয় দিনেও তারা শহরের চারদিকটা একবার ঘুরে এসে ছাউনিতে ফিরে গেল। তারা ছয় দিন সেই রকম করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই ভাবে দ্বিতীয় দিনেও তারা একবার নগর প্রদক্ষিণ করে শিবিরে ফিরে এল। ছয় দিন ধরে চলল তাদের এই পরিক্রমা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দ্বিতীয় দিন তারা সকলে একবার শহর পরিক্রমা করল| তারপর শিবিরে ফিরে এলো| দুদিন ধরে তারা প্রতিদিন এই ভাবেই কাটাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তারা দ্বিতীয় দিনের এক বার নগর প্রদক্ষিণ করে শিবিরে ফিরে এল; তারা ছয়দিন এইরকম করল।