Joshua 6:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইমামেরা সপ্তমবার তূরী বাজালে ইউসা লোকদের বললেন, তোমরা সিংহনাদ কর, কেননা মাবুদ তোমাদের এই নগর দিয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সাতবার প্রদক্ষিণ শেষে যখন যাজকেরা শিঙা বাজাচ্ছিলেন, যিহোশূয় লোকদের আদেশ দিলেন, “তোমরা সিংহনাদ করো, কারণ সদাপ্রভু এই নগরটি তোমাদের দান করেছেন!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যাজকগণ সপ্তম বার তূরী বাজাইলে যিহোশূয় লোকদিগকে কহিলেন, তোমরা সিংহনাদ কর, কেননা সদাপ্রভু তোমাদিগকে এই নগর দিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যাজকগণ সপ্তম বার তূরী বাজাইলে যিহোশূয় লোকদিগকে কহিলেন, তোমরা সিংহনাদ কর, কেননা সদাপ্রভু তোমাদিগকে এই নগর দিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সপ্তম বার ঘুরবার সময় যখন পুরোহিতেরা শিংগাতে একটানা আওয়াজ তুললেন তখন যিহোশূয় লোকদের হুকুম দিলেন, “তোমরা খুব জোরে চিৎকার কর, কারণ সদাপ্রভু শহরটা তোমাদের দিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সপ্তম বার ঘুরবার সময় যখন ইমামেরা শিংগাতে একটানা আওয়াজ তুললেন তখন ইউসা লোকদের হুকুম দিলেন, “তোমরা খুব জোরে চিৎকার কর, কারণ মাবুদ শহরটা তোমাদের দিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাজকেরা সপ্তমবার তুরীধ্বনি করলে যিহোশূয় জনতাকে বললেন, এবার রণহুঙ্কার দাও, কেননা প্রভু পরমেশ্বর তোমাদের হাতে এই নগর সমর্পণ করেছেন। মনে রেখ,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সপ্তম বার তারা শহর পরিক্রমা করলে যাজক শিঙা বাজালেন| তখন যিহোশূয় আদেশ দিলেন, “এবার চিৎকার করো| প্রভু তোমাদের এই শহর দান করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যাজকেরা সাতবার তূরী বাজালে যিহোশূয় লোকদের বললেন, “তোমরা চিত্কার কর, কারণ সদাপ্রভু তোমাদের এই নগর দিয়েছেন।