Joshua 6:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমরা সেই বর্জিত দ্রব্য থেকে নিজেদের সাবধানে রক্ষা করো, নতুবা বর্জন করার পর বর্জিত দ্রব্য কিছু নিলে তোমরা ইসরাইলের শিবির বর্জিত করে ব্যাকুল করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু বর্জিত জিনিসগুলি থেকে তোমরা দূরে সরে থাকবে, যেন সেগুলির কিছু গ্রহণ করে তোমরা নিজেদের ধ্বংস ডেকে না আনো। অন্যথায়, তোমরা ইস্রায়েলের শিবিরে বিনাশ ও তার উপরে বিপর্যয় ডেকে আনবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমরা সেই বর্জ্জিত দ্রব্য হইতে আপনাদিগকে সাবধানে রক্ষা করিও, নতুবা বর্জ্জিত করিবার পর বর্জ্জিত দ্রব্যের কিছু লইলে তোমরা ইস্রায়েলের শিবির বর্জ্জিত করিয়া ব্যাকুল করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমরা সেই বর্জিত দ্রব্য হইতে আপনাদিগকে সাবধানে রক্ষা করিও, নতুবা বর্জিত করিবার পর বর্জিত দ্রব্যের কিছু লইলে তোমরা ইস্রায়েলের শিবির বর্জিত করিয়া ব্যাকুল করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যে সব জিনিস ধ্বংসের অভিশাপের অধীন তা থেকে তোমরা দূরে থাকবে যাতে সেখান থেকে কোন কিছু নিজের জন্য নিয়ে তোমরা নিজেদের উপর সর্বনাশ ডেকে না আন। তা করলে তোমরা ইস্রায়েলীয়দের ছাউনির উপর সর্বনাশ ডেকে আনবে এবং তাদের বিপদের মধ্যে ফেলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যে সব জিনিস ধ্বংসের বদদোয়ার অধীন তা থেকে তোমরা দূরে থাকবে যাতে সেখান থেকে কোন কিছু নিজের জন্য নিয়ে তোমরা নিজেদের উপর সর্বনাশ ডেকে না আন। তা করলে তোমরা বনি-ইসরাইলদের ছাউনির উপর সর্বনাশ ডেকে আনবে এবং তাদের বিপদের মধ্যে ফেলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধ্বংসের জন্য নির্দিষ্ট সমস্ত বস্তু সম্পর্কে তোমরা সাবধান থেক, কারণ ধ্বংস করার পর সেই সমস্ত দ্রব্যের কোন কিছু তোমরা গ্রহণ করলে ইসরায়েলীদের শিবিরও ধ্বংসের জন্য নিরূপিত হবে এবং তোমরা নিজেদের বিপদ ডেকে আনবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর একথাও মনে রেখো, আর যা সব আছে আমরা ধ্বংস তো করবই, কিন্তু তোমরা কোন কিছুই নিয়ে যেতে পারবে না| যদি তোমরা ঐসব জিনিস সঙ্গে নিয়ে আমাদের শিবিরে আসো, তবে তোমরাও ধ্বংস হয়ে যাবে| সেই সঙ্গে তোমরা ইস্রায়েলের লোকদেরও বিপদ ডেকে আনবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমরা সেই বর্জিত দ্রব্য থেকে নিজেদেরকে সাবধানে রক্ষা করো, নাহলে বর্জিত করার পর বর্জিত দ্রব্যের কিছু নিলে তোমরা ইস্রায়েলের শিবির বর্জিত করে ব্যাকুল করবে।