Joshua 6:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু সমস্ত রূপা ও সোনা এবং ব্রোঞ্জের ও লোহার সমস্ত পাত্র মাবুদের উদ্দেশে পবিত্র; সেসব মাবুদের ভাণ্ডারে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমস্ত সোনা ও রুপো এবং ব্রোঞ্জ ও লোহার জিনিসপত্র সদাপ্রভুর উদ্দেশে পৃথক থাকবে ও সেগুলি অবশ্যই তাঁর ভাণ্ডারে যাবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সমুদয় রৌপ্য ও স্বর্ণ এবং পিত্তলের ও লৌহের সমস্ত পাত্র সদাপ্রভুর উদ্দেশে পবিত্র; সে সকল সদাপ্রভুর ভাণ্ডারে যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সমুদয় রৌপ্য ও স্বর্ণ এবং পিত্তলের ও লৌহের সমস্ত পাত্র সদাপ্রভুর উদ্দেশে পবিত্র; সেই সকল সদাপ্রভুর ভাণ্ডারে যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সমস্ত সোনা, রূপা এবং ব্রোঞ্জ ও লোহার জিনিসপত্র সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করা; সেইজন্য সেগুলো তাঁর ধনভাণ্ডারে যাবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সমস্ত সোনা, রূপা এবং ব্রোঞ্জ ও লোহার জিনিসপত্র মাবুদের উদ্দেশ্যে পবিত্র; সেইজন্য সেগুলো তাঁর ধনভাণ্ডারে যাবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু সোনা, রূপো, ব্রোঞ্জ ও লোহার তৈরী সমস্ত পাত্র প্রভু পরমেশ্বরের উদ্দেশে পৃথক ও পবিত্র বলে গণ্য হবে এবং সেগুলি তাঁর ভাণ্ডারে সংগৃহীত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যত সোনা, রূপা, আর পিতল ও লোহার তৈরী জিনিসপত্র আছে সবই প্রভুর সম্পদ| সেই সব সম্পদ প্রভুর কোষাগারেই থাকবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সমস্ত রূপা, সোনা এবং পিতলের ও লোহার সমস্ত পাত্র সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র; সে সমস্ত সদাপ্রভুর ভান্ডারে যাবে।”