Joshua 6:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ ইউসাকে বললেন, দেখ, আমি জেরিকো, এর বাদশাহ্ ও বলবান বীর সকলকে তোমার হাতে তুলে দিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “দেখো, আমি যিরীহোকে তার রাজা ও তার সব যোদ্ধাসহ তোমার হাতে সঁপে দিয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু যিহোশূয়কে কহিলেন, দেখ, আমি যিরীহো, ইহার রাজাকে ও বলবান বীর সকলকে তোমার হস্তে সমর্পণ করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু যিহোশূয়কে কহিলেন, দেখ, আমি যিরীহো, ইহার রাজাকে ও বলবান বীর সকলকে তোমার হস্তে সমর্পণ করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু তখন যিহোশূয়কে বললেন, “দেখ, আমি যিরীহো শহরটা, তার রাজা এবং তার সমস্ত বীর যোদ্ধাদের তোমার হাতে তুলে দিয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ তখন ইউসাকে বললেন, “দেখ, আমি জেরিকো শহরটা, তার বাদশাহ্ এবং তার সমস্ত বীর যোদ্ধাদের তোমার হাতে তুলে দিয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর যিহোশূয়কে বললেন, দেখ, রাজা ও সৈনসামন্তসহ যিরিহো নগর আমি তোমার হাতে তুলে দিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন প্রভু যিহোশূয়কে বললেন, “শোনো, আমি তোমাদের যিরীহো দখল করতে দিচ্ছি| তোমরা রাজা আর শহরের সমস্ত যোদ্ধাকে পরাজিত করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “দেখ, আমি যিরীহোকে, এর রাজাকে ও সমস্ত বলবান বীরদের তোমার হাতে সমর্পণ করলাম।