Joshua 6:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইমামেরা তূরী বাজানোর সঙ্গে সঙ্গে লোকেরা সিংহনাদ করলো। আর লোকেরা তূরীধ্বনি শুনে যখন অতি উচ্চৈঃস্বরে সিংহনাদ করে উঠলো তখন প্রাচীর স্বস্থানে পড়ে গেল; পরে লোকেরা প্রত্যেকজন সম্মুখের পথ দিয়ে নগরে উঠে গিয়ে নগর হস্তগত করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন শিঙা বাজানো হল, সৈন্যদল সিংহনাদ করে উঠল। শিঙাধ্বনির কারণে যখন তারা সিংহনাদ করল, প্রাচীর ধসে গেল; অতএব প্রত্যেকে সোজা নিজেদের সামনে উঠে গেল ও নগর নিজেদের দখলে নিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে লোকেরা সিংহনাদ করিল; ও [যাজকেরা] তূরী বাজাইল; আর লোকেরা তূরীধ্বনি শুনিয়া অতি উচ্চৈঃস্বরে সিংহনাদ করিয়া উঠিল, তাহাতে প্রাচীর স্বস্থানে পড়িয়া গেল; পরে লোকেরা প্রত্যেক জন সম্মুখপথে নগরে উঠিয়া গিয়া নগর হস্তগত করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে লোকেরা সিংহনাদ করিল; ও [যাজকেরা] তূরী বাজাইল; আর লোকেরা তূরীধ্বনি শুনিয়া অতি উচ্চৈঃস্বরে সিংহনাদ করিয়া উঠিল, তাহাতে প্রাচীর স্বস্থানে পড়িয়া গেল; পরে লোকেরা প্রত্যেক জন সম্মুখ পথে নগরে উঠিয়া গিয়া নগর হস্তগত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শিংগা বেজে উঠবার সংগে সংগে লোকেরা খুব জোরে চিৎকার করে উঠল। শিংগার আওয়াজে যখন লোকেরা ভীষণভাবে চিৎকার করে উঠল তখন যিরীহো শহরের দেয়াল ধ্বসে পড়ে গেল। তাতে সমস্ত লোক শহরের মধ্যে ঢুকে পড়ল এবং তা দখল করে নিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শিংগা বেজে উঠবার সংগে সংগে লোকেরা খুব জোরে চিৎকার করে উঠল। শিংগার আওয়াজে যখন লোকেরা ভীষণভাবে চিৎকার করে উঠল তখন জেরিকো শহরের দেয়াল ধ্বসে পড়ে গেল। তাতে সমস্ত লোক শহরের মধ্যে ঢুকে পড়ল এবং তা দখল করে নিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুরীধ্বনি শোনামাত্র লোকেরা রণহুঙ্কার দিয়ে উঠল। শিঙার আওয়াজ শোনামাত্র সেই প্রচণ্ড হুঙ্কারের সঙ্গে সঙ্গে ধসে পড়ল নগরের প্রাচীর। ইসরায়েলীরা ঝাঁপিয়ে পড়ল। দখল করে নিল যিরিহো নগর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজকরা শিঙা বাজালেন| লোকরা শিঙার শব্দ শুনে চিৎকার করে উঠল| প্রাচীরগুলো ভেঙ্গে পড়ল| তারা সকলে দৌড়ে শহরের মধ্যে ঢুকে পড়ল| এই ভাবে ইস্রায়েলের লোকরা শহর দখল করে নিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে লোকেরা চিত্কার করল ও [যাজকেরা] তূরী বাজাল; আর লোকেরা তূরীধ্বনি শুনে খুব জোরে চিত্কার করে উঠল, তাতে দেওয়াল সেই জায়গায় পড়ে গেল; পরে লোকেরা প্রত্যেকে সামনের রাস্তায় উঠে নগরে গিয়ে নগর অধিকার করল।