Joshua 6:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা তলোয়ারের আঘাতে নগরের স্ত্রী পুরুষ আবালবৃদ্ধ এবং গরু, ভেড়া ও গাধা সকলই নিঃশেষে বিনষ্ট করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা সদাপ্রভুর উদ্দেশে নগরটি উৎসর্গ করল এবং তার মধ্যে জীবিত সমস্ত প্রাণীকে তরোয়াল দিয়ে ধ্বংস করল—সমস্ত পুরুষ ও নারী, যুবক বা বৃদ্ধ, গৃহপালিত পশুপাল, মেষপাল ও সমস্ত গাধা তারা ধ্বংস করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা খড়গধারে নগরের স্ত্রী পুরুষ আবাল বৃদ্ধ এবং গো, মেষ ও গর্দ্দভ সকলই নিঃশেষে বিনষ্ট করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা খড়্গধারে নগরের স্ত্রী পুরুষ আবাল বৃদ্ধ এবং গো, মেষ ও গর্দভ সকলই নিঃশেষে বিনষ্ট করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা অস্ত্রশস্ত্র দিয়ে স্ত্রী-পুরুষ, ছেলে-বুড়ো, গরু, ভেড়া, গাধা ইত্যাদি সমস্ত প্রাণীদের শেষ করে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা অস্ত্রশস্ত্র দিয়ে স্ত্রী-পুরুষ, ছেলে-বুড়ো, গরু, ভেড়া, গাধা ইত্যাদি সমস্ত প্রাণীদের শেষ করে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আবালবৃদ্ধবণিতা ও গবাদি পশুদের সকলকে তারা নির্বিচারে হত্যা করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শহরে যা কিছু ছিল সব তারা ধ্বংস করে ফেলল| জীবিত সব কিছুকেই তারা মেরে ফেলল| যুবক যুবতী, বৃদ্ধ-বৃদ্ধা কাউকেই বাদ দিল না| গরু, মেষ, গাধা সকলকে তারা মেরে ফেলল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তারা তরোয়াল দিয়ে নগরের মহিলা, পুরুষ, শিশু, বৃদ্ধ এবং গরু, ভেড়া ও গাধা সবই সম্পূর্ণরূপে ধ্বংস করল।