Joshua 6:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যে দুই ব্যক্তি দেশ নিরীক্ষণ করেছিল, ইউসা তাদের বললেন, তোমরা সেই পতিতার বাড়িতে গমন কর এবং তার কাছে যে শপথ করেছ সেই অনুসারে সেই স্ত্রীলোক ও তার সমস্ত লোককে বের করে আন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে যিহোশূয় সেই দুজন গুপ্তচরকে, যারা নগরটি পর্যবেক্ষণ করার জন্য গিয়েছিল, তাদের বললেন, “তোমরা ওই বেশ্যার বাড়িতে যাও এবং তোমাদের শপথমতো তাকে, তার সমস্ত পরিজনসহ সেখান থেকে বের করে আনো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যে দুই ব্যক্তি দেশ নিরীক্ষণ করিয়াছিল, যিহোশূয় তাহাদিগকে বলিলেন, তোমরা সেই বেশ্যার গৃহে গমন কর, এবং তাহার কাছে যে দিব্য করিয়াছ, তদনুসারে সেই স্ত্রীলোককে ও তাহার সমস্ত লোককে বাহির করিয়া আন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যে দুই ব্যক্তি দেশ নিরীক্ষণ করিয়াছিল, যিহোশূয় তাহাদিগকে বলিলেন, তোমরা সেই বেশ্যার গৃহে গমন কর, এবং তাহার কাছে যে দিব্য করিয়াছ, তদনুসারে সেই স্ত্রীলোককে ও তাহার সমস্ত লোককে বাহির করিয়া আন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে দু’জন গুপ্তচর দেশটা দেখে নেবার জন্য এসেছিল যিহোশূয় তাদের বললেন, “তোমরা ঐ বেশ্যার কাছে যে শপথ করেছিলে সেই অনুসারে তোমরা তার বাড়ীতে গিয়ে তাকে এবং তার সমস্ত লোকদের বের করে নিয়ে এস।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে দু’জন গোয়েন্দা দেশটা দেখে নেবার জন্য এসেছিল ইউসা তাদের বললেন, “তোমরা ঐ বেশ্যার কাছে যে কসম খেয়েছিলে সেই অনুসারে তোমরা তার বাড়ীতে গিয়ে তাকে এবং তার সমস্ত লোকদের বের করে নিয়ে এস।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে দুজন চর দেশের খোঁজখবর আনতে গিয়েছিল, তাদের যিহোশূয় বললেন, তোমরা সেই বারাঙ্গনার বাড়িতে যাও এবং তার কাছে তোমরা যে শপথ করেছিলে, সেই অনুযায়ী ঐ নারী ও তার আত্মীয়স্বজনদের বার করে আন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোশূয় গুপ্তচর দুজনের সঙ্গে কথা বললেন| তিনি বললেন, “সেই গণিকার গৃহে তোমরা যাও| তাকে এবং তার সঙ্গে যারা আছে তাদের বার করে নিয়ে এসো| তোমরা তাকে যেমন প্রতিশ্রুতি দিয়েছিলে, সেই প্রতিশ্রুত কথা অনুসারে কাজ করো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যে দুই ব্যক্তি দেশ পর্যবেক্ষণ করেছিল, যিহোশূয় তাদেরকে বললেন, “তোমরা সেই বেশ্যার বাড়িতে যাও এবং তার কাছে যে শপথ করেছ, সেই অনুসারে সেই মহিলাকে ও তার সমস্ত লোককে বের করে আন।”