Joshua 6:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে সেই দুই যুবক গোয়েন্দা প্রবেশ করে রাহব, তার পিতা-মাতা, ভাইদের ও তার সমস্ত লোককে বের করে আনলো; তার সমস্ত গোষ্ঠীকেও বের করে এনে ইসরাইলের শিবিরের বাইরে তাদের রাখল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই সেই দুজন যুবক, যারা দেশ পর্যবেক্ষণ করতে গিয়েছিল, তারা সেই বাড়িতে গিয়ে রাহবকে, তার বাবা-মা, ভাইদের ও তার সমস্ত আপনজনকে বের করে আনল। তারা তার সমস্ত পরিবারকে বের করে আনল এবং ইস্রায়েলীদের শিবিরের বাইরে এক স্থানে নিয়ে গিয়ে রাখল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সেই দুই যুবা চর প্রবেশ করিয়া রাহবকে এবং তাহার পিতামাতা ও ভ্রাতৃগণ ও তাহার সমস্ত লোককে বাহির করিয়া আনিল; তাহার সমস্ত গোষ্ঠীকেও বাহির করিয়া আনিল; তাহারা ইস্রায়েলের শিবিরের বাহিরে তাহাদিগকে রাখিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সেই দুই যুবা চর প্রবেশ করিয়া রাহবকে এবং তাহার পিতামাতা ও ভ্রাতৃগণ ও তাহার সমস্ত লোককে বাহির করিয়া আনিল; তাহার সমস্ত গোষ্ঠীকেও বাহির করিয়া আনিল; তাহারা ইস্রায়েলের শিবিরের বাহিরে তাহাদিগকে রাখিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে সেই যুবক গুপ্তচরেরা রাহবের বাড়ীর ভিতরে ঢুকে তাকে, তার মা-বাবাকে, তার ভাইদের এবং বাড়ীর অন্যান্যদের বের করে নিয়ে আসল। তারা রাহবের পরিবারের সবাইকে বের করে এনে ইস্রায়েলীয়দের ছাউনির বাইরে একটা জায়গায় থাকতে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে সেই যুবক গোয়েন্দারা রাহবের বাড়ীর ভিতরে ঢুকে তাকে, তার পিতা-মাতাকে, তার ভাইদের এবং বাড়ীর অন্যান্যদের বের করে নিয়ে আসল। তারা রাহবের পরিবারের সবাইকে বের করে এনে বনি-ইসরাইলদের ছাউনির বাইরে একটা জায়গায় থাকতে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন সেই দুজন গুপ্তচর রাহাবের বাড়িতে গিয়ে রাহাবকে ও তার বাবা-মা ভাই ও আত্মীয়স্বজনদের উদ্ধার করে এনে ইসরায়েলীদের শিবির এলাকার বাইরে আশ্রয় দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই মত দুজন বাড়ীতে ঢুকে রাহবকে বার করে আনল| তারা তার মাতা, পিতা, ভাই পরিবারের সকলকেই বার করে আনল| তাছাড়া আর যারা রাহবের সঙ্গে ছিল তাদেরও উদ্ধার করল| এদের সবাইকে তারা ইস্রায়েলের শিবিরের বাইরে একটা নিরাপদ জায়গায় রেখে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সেই দুইজন যুবক গুপ্তচর প্রবেশ করে রাহবকে এবং তার মা-বাবা ও ভাইদের ও তার সমস্ত লোককে বের করে নিয়ে এল; তার সমস্ত গোষ্ঠীকেও বের করে নিয়ে এল; তারা ইস্রায়েলের শিবিরের বাইরে তাদেরকে রাখল।