Joshua 6:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর লোকেরা নগর ও সেই স্থানের সমস্ত বস্তু আগুনে পুড়িয়ে দিল, কেবল রূপা ও সোনা এবং ব্রোঞ্জের ও লোহার সমস্ত পাত্র মাবুদের গৃহের ভাণ্ডারে রাখল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তারা সমস্ত নগরটি ও তার মধ্যে থাকা সবকিছু পুড়িয়ে দিল, কিন্তু তারা সোনা ও রুপো, ব্রোঞ্জ ও লোহার তৈরি সমস্ত জিনিসপত্র নিয়ে সদাপ্রভুর গৃহের ভাণ্ডারে রাখল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর লোকেরা নগর ও তথাকার সমস্ত বস্তু আগুনে পোড়াইয়া দিল, কেবল রৌপ্য ও স্বর্ণ, এবং পিত্তলের ও লৌহের পাত্র সকল সদাপ্রভুর গৃহের ভাণ্ডারে রাখিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর লোকেরা নগর ও তথাকার সমস্ত বস্তু আগুনে পোড়াইয়া দিল, কেবল রৌপ্য ও স্বর্ণ, এবং পিত্তলের ও লৌহের পাত্র সকল সদাপ্রভুর গৃহের ভাণ্ডারে রাখিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তারা গোটা শহরটা এবং তার মধ্যেকার সব কিছু পুড়িয়ে দিল, কিন্তু সোনা, রূপা এবং ব্রোঞ্জ ও লোহার জিনিসপত্র সদাপ্রভুর ঘরের ধনভাণ্ডারে জমা দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তারা গোটা শহরটা এবং তার মধ্যেকার সব কিছু পুড়িয়ে দিল, কিন্তু সোনা, রূপা এবং ব্রোঞ্জ ও লোহার জিনিসপত্র মাবুদের ঘরের ধনভাণ্ডারে জমা দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর লোকেরা নগরে আগুন লাগিয়ে সেখানকার সব কিছু পুড়িয়ে দিল, কেবল সোনা, রূপো, ব্রোঞ্জ ও লোহার তৈরী পাত্রগুলি মন্দিরের কোষাগারে জমা দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর ইস্রায়েলবাসীরা সমস্ত শহর জ্বালিয়ে দিল| সোনা, রূপো, পিতল আর লোহার তৈরী জিনিস ছাড়া আর সব কিছুই তারা জ্বালিয়ে দিল| তারা ঐ জিনিসগুলি প্রভুর কোষাগারে রাখল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর লোকেরা নগর ও সেই জায়গার সমস্ত বস্তু আগুনে পুড়িয়ে দিল, শুধু রূপা, সোনা এবং পিতলের ও লোহার সমস্ত পাত্র সদাপ্রভুর বাড়ির ভান্ডারে রাখল।