Joshua 6:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ইউসা পতিতা রাহব, তার পিতৃকুল ও তার স্বজন সকলকে জীবিত রাখলেন। সে আজও ইসরাইলের মধ্যে বসতি করছে; কারণ জেরিকো নিরীক্ষণ করার জন্য ইউসার প্রেরিত দুই দূতকে সে লুকিয়ে রেখেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যিহোশূয় বেশ্যা রাহব, তার পরিবার ও সমস্ত আপনজনকে বাঁচিয়ে রাখলেন, কারণ সে যিরীহো নগরে পাঠানো যিহোশূয়ের দুজন গুপ্তচরকে লুকিয়ে রেখেছিল—আর আজও পর্যন্ত ইস্রায়েলীদের মধ্যে বসবাস করছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যিহোশূয় রাহব বেশ্যাকে, তাহার পিতৃকুলকে ও তাহার স্বজন সকলকে জীবিত রাখিলেন; সে অদ্যাপি ইস্রায়েলের মধ্যে বসতি করিতেছে; কারণ যিরীহো নিরীক্ষণ করিবার জন্য যিহোশূয়ের প্রেরিত দুই দূতকে সে লুকাইয়া রাখিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যিহোশূয় রাহব বেশ্যাকে, তাহার পিতৃকুলকে ও তাহার স্বজন সকলকে জীবিত রাখিলেন; সে অদ্যাপি ইস্রায়েলের মধ্যে বসতি করিতেছে; কারণ যিরীহো নিরীক্ষণ করিবার জন্য যিহোশূয়ের প্রেরিত দুই দূতকে সে লুকাইয়া রাখিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোশূয় যে দু’জন গুপ্তচরকে যিরীহোতে পাঠিয়েছিলেন রাহব বেশ্যা তাদের লুকিয়ে রেখেছিল বলে যিহোশূয় তাকে, তার বাবার পরিবারের লোকদের এবং বাড়ীর অন্যান্যদের রক্ষা করেছিলেন। রাহব আজও ইস্রায়েলীয়দের মধ্যে বাস করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসা যে দু’জন গোয়েন্দাকে জেরিকোতে পাঠিয়েছিলেন রাহব বেশ্যা তাদের লুকিয়ে রেখেছিল বলে ইউসা তাকে, তার পিতার পরিবারের লোকদের এবং বাড়ীর অন্যান্যদের রক্ষা করেছিলেন। রাহব আজও বনি-ইসরাইলদের মধ্যে বাস করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশূয় রাহাব এবং তার পিতৃকুলের আত্মীয়স্বজনদের প্রাণরক্ষা করলেন। তার বংশধরেরা আজও ইসরায়েলীদের মাঝেই বাস করছে, কারণ যিরিহো নগর পর্যবেক্ষণ করার জন্য যিহোশূয় যে গুপ্তচরদরে পাঠিয়েছিলেন তাদের সে গোপনে আশ্রয় দিয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গণিকা রাহব তার পরিবারের সকলকে এবং তার সঙ্গে আর যারা ছিল যিহোশূয় তাদের সবাইকে রক্ষা করেছিলেন| তিনি তাদের বাঁচিয়েছিলেন, কারণ রাহব যিহোশূয়র পাঠানো গুপ্তচরদের যারা যিরীহোতে এসেছিল তাদের সাহায্য করেছিল| আজও ইস্রায়েলবাসীদের মধ্যে রাহব বাস করছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যিহোশূয় রাহব বেশ্যাকে, তার বাবার বংশ ও তার পরিবারের সবাইকে জীবিত রাখলেন; সে আজও ইস্রায়েলের মধ্যে বসবাস করছে; কারণ যিরীহো পর্যবেক্ষণ করার জন্য যিহোশূয়ের পাঠানো সেই দুইজন দূতকে সে লুকিয়ে রেখেছিল।