Joshua 6:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সাত জন ইমাম সিন্দুকের অগ্রভাগে মহাশব্দকারী সাত তূরী বহন করবে; পরে সপ্তম দিনে তোমরা সাতবার নগর প্রদক্ষিণ করবে ও ইমামেরা তূরী বাজাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সাতজন যাজক নিয়ম-সিন্দুকের সামনে থেকে মেষের শিং দিয়ে তৈরি শিঙা বহন করুক। সপ্তম দিনে, নগরটি সাতবার প্রদক্ষিণ করবে ও যাজকেরা শিঙা বাজাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সাত জন যাজক সিন্দুকের অগ্রে অগ্রে মহাশব্দকারী সাত তূরী বহন করিবে; পরে সপ্তম দিবসে তোমরা সাত বার নগর প্রদক্ষিণ করিবে, ও যাজকগণ তূরী বাজাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সাত জন যাজক সিন্দুকের অগ্রে অগ্রে মহাশব্দকারী সাত তূরী বহন করিবে; পরে সপ্তম দিবসে তোমরা সাত বার নগর প্রদক্ষিণ করিবে, ও যাজকগণ তূরী বাজাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সাতজন পুরোহিত সাতটা শিংগা নিয়ে ব্যবস্থা-সিন্দুকের আগে আগে যাবে। সপ্তম দিনে তোমরা শহরের চারদিকটা সাতবার ঘুরবে এবং তার সংগে পুরোহিতেরা শিংগা বাজাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সাতজন ইমাম সাতটা শিংগা নিয়ে সাক্ষ্য-সিন্দুকের আগে আগে যাবে। সপ্তম দিনে তোমরা শহরের চারদিকটা সাতবার ঘুরবে এবং তার সংগে ইমামেরা শিংগা বাজাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চুক্তি সিন্দুকের সামনে সাতজন যাজক মেষের শিঙের তৈরী সাতটি তুরী বয়ে নিয়ে চলবে। কিন্তু সপ্তম দিনে তোমরা সাতবার নগরটি প্রদক্ষিণ করবে এবং যাজকেরা সেই তুরী বাজাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পবিত্র সিন্দুকটি যাজকদের বহন করতে বলবে| সাতজন যাজককে মেষের তৈরী শিঙা নিতে বলবে| সেই সিন্দুকটির সামনে দিয়ে যাজকদের যেতে বলবে| সপ্তম দিনে শহরটিকে সাতবার প্রদক্ষিণ করবে| ঐ দিন যাজকদের যাবার সময় শিঙা বাজাতে বলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সাতজন যাজক সিন্দুকের আগে আগে মহাশব্দকারী সাতটি তূরী বহন করবে; পরে সাতদিনের র দিন তোমরা সাত বার নগর প্রদক্ষিণ করবে ও যাজকরা তূরী বাজাবে।