Joshua 6:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে নূনের পুত্র ইউসা ইমামদের ডেকে বললেন, তোমরা শরীয়ত-সিন্দুক তোল এবং সাত জন ইমাম মাবুদের সিন্দুকের অগ্রভাগে মহাশব্দকারী সাত তূরী বহন করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব নূনের ছেলে যিহোশূয় যাজকদের ডেকে পাঠালেন ও তাঁদের বললেন, “আপনারা সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটি তুলে নিন এবং সাতজন যাজক সেটির সামনে শিঙা বহন করুন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে নূনের পুত্র যিহোশূয় যাজকগণকে ডাকিয়া কহিলেন, তোমরা নিয়ম-সিন্দুক তুল, এবং সাত জন যাজক সদাপ্রভুর সিন্দুকের অগ্রে অগ্রে মহাশব্দকারী সাত তূরী বহন করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে নূনের পুত্র যিহোশূয় যাজকগণকে ডাকিয়া কহিলেন, তোমরা নিয়ম-সিন্দুক তুল, এবং সাত জন যাজক সদাপ্রভুর সিন্দুকের অগ্রে অগ্রে মহাশব্দকারী সাত তূরী বহন করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন নূনের ছেলে যিহোশূয় পুরোহিতদের ডেকে বললেন, “আপনারা সাক্ষ্য-সিন্দুকটি তুলে নিন এবং সাতজন পুরোহিত সাতটা শিংগা নিয়ে সদাপ্রভুর সিন্দুকের আগে আগে যান।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন নূনের ছেলে ইউসা ইমামদের ডেকে বললেন, “আপনারা সাক্ষ্য-সিন্দুকটি তুলে নিন এবং সাতজন ইমাম সাতটা শিংগা নিয়ে মাবুদের সিন্দুকের আগে আগে যান।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশূয় যাজকদের ডেকে বললেন, প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকটি তোমরা তুলে নাও আর সাতজন যাজক সাতটি তূরী নিয়ে প্রভুর চুক্তি সিন্দুকের আগে আগে চল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নূনের পুত্র যিহোশূয় সেই মত যাজকদের সকলকে একত্র ডেকে বললেন, “প্রভুর পবিত্র সিন্দুক আপনারা বহন করুন| আপনাদের মধ্যে সাত জনকে শিঙা নিয়ে সিন্দুকের সামনে দিয়ে এগিয়ে যেতে বলুন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে নূনের পুত্র যিহোশূয় যাজকদের ডেকে বললেন, “তোমরা নিয়ম সিন্দুক তোল এবং সাতজন যাজক সদাপ্রভুর সিন্দুকের আগে আগে মহাশব্দকারী সাত তূরী বহন করুক।”