Joshua 6:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি লোকদের বললেন, তোমরা অগ্রসর হয়ে নগর বেষ্টন কর এবং সৈন্যরা সসজ্জে সজ্জিত হয়ে মাবুদের সিন্দুকের অগ্রভাগে গমন করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তিনি সৈন্যবাহিনীকে আদেশ দিলেন, “তোমরা এগিয়ে চলো! নগরটি প্রদক্ষিণ করো এবং একজন সশস্ত্র প্রহরী সদাপ্রভুর সিন্দুকের আগে আগে যাক।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি লোকদিগকে কহিলেন, তোমরা অগ্রসর হইয়া নগর বেষ্টন কর, এবং সসজ্জ সৈন্য সদাপ্রভুর সিন্দুকের অগ্রে অগ্রে গমন করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি লোকদিগকে কহিলেন, তোমরা অগ্রসর হইয়া নগর বেষ্টন কর, এবং সসজ্জ সৈন্য সদাপ্রভুর সিন্দুকের অগ্রে অগ্রে গমন করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি লোকদের হুকুম দিলেন, “তোমরা এগিয়ে যাও এবং শহরের বাইরের চারদিকে একবার ঘুরে এস। সৈন্যেরা সদাপ্রভুর সিন্দুকের আগে আগে যাবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি লোকদের হুকুম দিলেন, “তোমরা এগিয়ে যাও এবং শহরের বাইরের চারদিকে একবার ঘুরে এস। সৈন্যেরা মাবুদের সিন্দুকের আগে আগে যাবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর যোদ্ধাদের তিনি বললেন, এবার তোমরা এগিয়ে যাও, নগর প্রদক্ষিণ কর। সশস্ত্র লোকেরা প্রভুর চুক্তি সিন্দুকের আগে আগে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর যিহোশূয় লোকদের আদেশ দিলেন, “এবার যাও| শহরকে প্রদক্ষিণ করো| সশস্ত্র সৈন্যরা প্রভুর পবিত্র সিন্দুকের সামনে থেকে অভিযান করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি লোকদের বললেন, “তোমরা এগিয়ে গিয়ে নগরকে ঘিরে ফেল এবং স্বসজ্জ সৈন্য সদাপ্রভুর সিন্দুকের আগে যাক।”