Joshua 6:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন লোকদের কাছে ইউসার কথা বলা শেষ হলে পর সেই সাত জন ইমাম মাবুদের অগ্রভাগে মহাশব্দকারী সাত তূরী বহন করে তূরী বাজাতে বাজাতে চলতে লাগল ও মাবুদের শরীয়ত-সিন্দুক তাদের পিছনে পিছনে চললো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহোশূয় যখন লোকদের একথা বললেন, তখন সাতজন যাজক সাতটি শিঙা বহন করে সদাপ্রভুর সামনে সামনে এগিয়ে গেলেন ও তাঁদের শিঙাগুলি বাজাতে লাগলেন, এবং সদাপ্রভুর নিয়ম-সিন্দুক তাঁদের অনুগামী হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন লোকদের কাছে যিহোশূয়ের বাক্য সাঙ্গ হইলে সেই সাত জন যাজক সদাপ্রভুর অগ্রে অগ্রে মহাশব্দকারী সাত তূরী বহন করতঃ তূরী বাজাইতে বাজাইতে চলিতে লাগিল, ও সদাপ্রভুর নিয়ম-সিন্দুক তাহাদের পশ্চাতে পশ্চাতে চলিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন লোকদের কাছে যিহোশূয়ের বাক্য সাঙ্গ হইলে সেই সাত জন যাজক সদাপ্রভুর অগ্রে অগ্রে মহাশব্দকারী সাত তূরী বহন করতঃ তূরী বাজাইতে বাজাইতে চলিতে লাগিল, ও সদাপ্রভুর নিয়ম-সিন্দুক তাহাদের পশ্চাতে পশ্চাতে চলিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকদের কাছে যিহোশূয়ের কথা বলা শেষ হলে পর সদাপ্রভুর সামনে সাতজন পুরোহিত সাতটা শিংগা নিয়ে বাজাতে বাজাতে চললেন আর তাঁদের পিছনে পিছনে চলল সদাপ্রভুর ব্যবস্থা-সিন্দুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকদের কাছে ইউসার কথা বলা শেষ হলে পর মাবুদের সামনে সাতজন ইমাম সাতটা শিংগা নিয়ে বাজাতে বাজাতে চললেন আর তাঁদের পিছনে পিছনে চলল মাবুদের সাক্ষ্য-সিন্দুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশূয় জনতাকে নির্দেশ দেওয়ার পর সাতজন যাজক সাতটি তুরী বাজাতে বাজাতে প্রভুর চুক্তি সিন্দুকের পুরোভাগে চলল, প্রভুর সম্বন্ধের প্রতীক চুক্তি সিন্দুক তাদের পিছনে চলল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোশূয়র কথা শেষ হলে সাত জন যাজক প্রভুর সমক্ষে যাত্রা শুরু করলেন| তাঁরা সাতটি শিঙা বহন করলেন এবং চলতে চলতে বাজাতে লাগলেন| যাজকরা তাঁদের পিছনে পিছনে প্রভুর পবিত্র সিন্দুক বয়ে নিয়ে চললেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন লোকদের কাছে যিহোশূয়ের কথা শেষ হলে সেই সাতজন যাজক সদাপ্রভুর আগে আগে মহাশব্দকারী সাত তূরী বহন করে তূরী বাজাতে বাজাতে যেতে লাগল ও সদাপ্রভুর নিয়ম সিন্দুক তাদের পেছনে পেছনে চলল।