Joshua 6:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সসজ্জ সৈন্যরা তূরীবাদক ইমামদের আগে আগে চললো এবং পিছনের দিকের সৈন্য সিন্দুকের পিছনে পিছনে গমন করলো, আর ইমামেরা তূরীধ্বনি করতে করতে চললো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সশস্ত্র প্রহরীটি শিঙাবাদক যাজকদের অগ্রগামী হল এবং পিছনে থাকা প্রহরীটি সিন্দুকটির অনুগামী হল। এসময় অনবরত শিঙা বেজেই যাচ্ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সসজ্জ সৈন্য তূরীবাদক যাজকদের অগ্রে অগ্রে চলিল, এবং পশ্চাদ্দিকের সৈন্য সিন্দুকের পশ্চাতে পশ্চাতে গমন করিল, [যাজকগণ] তূরীধ্বনি করিতে করিতে চলিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সসজ্জ সৈন্য তূরীবাদক যাজকদের অগ্রে অগ্রে চলিল, এবং পশ্চাদ্দিকের সৈন্য সিন্দুকের পশ্চাতে পশ্চাতে গমন করিল, [যাজকগণ] তূরীধ্বনি করিতে করিতে চলিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে পুরোহিতেরা শিংগা বাজাচ্ছিলেন তাঁদের আগে আগে চলল অস্ত্র হাতে একদল সৈন্য আর সিন্দুকের পিছনে পিছনে চলল পিছনে থাকা রক্ষীদল। পুরোহিতেরা সারা পথেই শিংগা বাজাতে থাকলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে ইমামেরা শিংগা বাজাচ্ছিলেন তাঁদের আগে আগে চলল অস্ত্র হাতে একদল সৈন্য আর সিন্দুকের পিছনে পিছনে চলল পিছনে থাকা রক্ষীদল। ইমামেরা সারা পথেই শিংগা বাজাতে থাকলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সশস্ত্র সৈন্যেরা তুরী বাদক যাজকদের সম্মুখে চলতে লাগল। পিছনের রক্ষীবাহিনী চুক্তি সিন্দুকের পিছনে চলল। তুরীগুলি সমানে বেজে চলল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে সমস্ত যাজকরা শিঙা বাজাচ্ছিলেন সশস্ত্র সৈন্যরা তাঁদের সামনে চলে গেল| বাকী লোকরা পবিত্র সিন্দুকের পিছনে হাঁটছিল| তারা শিঙা বাজাতে বাজাতে শহর পরিক্রমা করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর স্বসজ্জ সৈন্য তূরীবাদক যাজকদের আগে আগে যেতে লাগল এবং পিছনের সৈন্যরা সিন্দুকের পিছনে পিছনে যেতে লাগল, [যাজকরা] তূরীধ্বনি করতে করতে চলল।