Joshua 7:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইসরাইল গুনাহ্ করেছে, এ ছাড়াও তারা আমার নির্দেশিত নিয়ম লঙ্ঘন করেছে; এমন কি, তারা সেই বর্জিত দ্রব্যের কিছু নিয়েছে; কিছু চুরি করেছে, আবার প্রতারণা করেছে এবং নিজেদের সামগ্রীর মধ্যে তা রেখেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েল পাপ করেছে; তারা আমার সেই নিয়ম লঙ্ঘন করেছে, যা আমি তাদের পালন করার আদেশ দিয়েছিলাম। তারা উৎসর্গীকৃত বস্তুগুলির কিছুটা অংশ নিয়ে নিয়েছে; তারা চুরি করেছে, তারা মিথ্যা কথা বলেছে, সেগুলি তারা তাদের নিজস্ব বিষয়সম্পত্তির মধ্যে রেখে দিয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েল পাপ করিয়াছে, এমন কি, তাহারা আমার আজ্ঞাপিত নিয়ম লঙ্ঘন করিয়াছে; এমন কি তাহারা সেই বর্জ্জিত দ্রব্যের কিছু লইয়াছে; আবার চুরি করিয়াছে, আবার প্রতারণা করিয়াছে, আবার আপনাদের সামগ্রীর মধ্যে তাহা রাখিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েল পাপ করিয়াছে, এমন কি তাহারা আমার আজ্ঞাপিত নিয়ম লঙ্ঘন করিয়াছে; এমন কি, তাহারা সেই বর্জিত দ্রব্যের কিছু লইয়াছে; আবার চুরি করিয়াছে, আবার প্রতারণা করিয়াছে, আবার আপনাদের সামগ্রীর মধ্যে তাহা রাখিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়েরা পাপ করেছে; আমি তাদের আমার যে ব্যবস্থা পালন করতে বলেছিলাম তা তারা পালন করে নি। যে সব জিনিস ধ্বংসের অভিশাপের অধীন তার কতগুলো তারা নিয়েছে; তারা চুরি করেছে, মিথ্যা কথা বলেছে আর সেই সব জিনিস নিয়ে তারা তাদের নিজেদের জিনিসের সংগে রেখেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলরা গুনাহ্ করেছে; আমি তাদের আমার যে ব্যবস্থা পালন করতে বলেছিলাম তা তারা পালন করে নি। যে সব জিনিস ধ্বংসের বদদোয়ার অধীন তার কতগুলো তারা নিয়েছে; তারা চুরি করেছে, মিথ্যা কথা বলেছে আর সেই সব জিনিস নিয়ে তারা তাদের নিজেদের জিনিসের সংগে রেখেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা পাপ করেছে, তারা আমার সন্ধির শর্ত লঙ্ঘন করেছে, গ্রহণ করেছে নিষিদ্ধ বস্তু। তারা সেগুলি চুরি করে নিজেদের জিনিসপত্রের মধ্যে লুকিয়ে রেখেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের লোকরা আমার বিরুদ্ধে পাপ করেছে| যে চুক্তি পালন করতে তাদের আদেশ দিয়েছিলাম তারা তা ভঙ্গ করেছে| যে সব জিনিস তাদের ধ্বংস করতে আদেশ করেছিলাম, তার মধ্যে থেকে কিছু জিনিস তারা নিয়েছে| আর আমার সম্পত্তি চুরি করেছে| তারা মিথ্যাবাদী| তারা সেসব নিজেদের ব্যবহারের জন্য নিয়ে গিয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েল পাপ করেছে, এমন কি, তারা আমার আদেশ দেওয়া নিয়ম অমান্য করেছে; এমন কি, তারা সেই বাতিল জিনিসের কিছু নিয়েছে; আবার চুরি করেছে, আবার প্রতারণা করেছে, আবার নিজেদের জিনিসপত্রের মধ্যে তা রেখেছে।