Joshua 7:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
উঠ, লোকদের পবিত্র কর, বল তোমরা আগামীকালের জন্য পবিত্র হও, কেননা ইসরাইলের আল্লাহ্ মাবুদ এই কথা বলেন, হে ইসরাইল, তোমার মধ্যে বর্জিত বস্তু আছে; তোমাদের মধ্য থেকে সেই বর্জিত বস্তু দূর না করলে তুমি তোমার দুশমনদের সম্মুখে দাঁড়াতে পারবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যাও, লোকদের পবিত্র করো। তাদের বলো, ‘আগামীকালের জন্য প্রস্তুতি নিয়ে তোমরা নিজেদের পবিত্র করো; কারণ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু একথাই বলেন: হে ইস্রায়েল, তোমাদের মধ্যে উৎসর্গীকৃত বস্তুগুলি আছে। তোমরা যতক্ষণ না সেগুলি দূর করছ, তোমরা শত্রুদের সামনে দাঁড়াতে পারবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উঠ, লোকদিগকে পবিত্র কর, বল, তোমরা কল্যের জন্য পবিত্র হও, কেননা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, হে ইস্রায়েল, তোমার মধ্যে বর্জ্জিত বস্তু আছে; আপনাদের মধ্য হইতে সেই বর্জ্জিত বস্তু দূর না করিলে তুমি আপন শত্রুদের সম্মুখে দাঁড়াইতে পারিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উঠ, লোকদিগকে পবিত্র কর, বল, তোমরা কল্যের জন্য পবিত্র হও, কেননা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, হে ইস্রায়েল, তোমার মধ্যে বর্জিত বস্তু আছে; আপনাদের মধ্য হইতে সেই বর্জিত বস্তু দূর না করিলে তুমি আপন শত্রুদের সম্মুখে দাঁড়াইতে পারিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি গিয়ে লোকদের আমার উদ্দেশ্যে আলাদা করে নাও। তাদের বল যেন তারা কালকের জন্য নিজেদের শুচি করে। ইস্রায়েলীয়দের ঈশ্বর সদাপ্রভু বলছেন, ‘হে ইস্রায়েল, তোমাদের মধ্যে এমন কতগুলো জিনিস রয়েছে যা ধ্বংসের অভিশাপের অধীন। সেগুলো তোমাদের মধ্য থেকে দূর করে না ফেলা পর্যন্ত তোমরা তোমাদের শত্রুদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি গিয়ে লোকদের পাক-পবিত্র করে নাও। তাদের বল যেন তারা কালকের জন্য নিজেদের পাক-সাফ করে। বনি-ইসরাইলদের মাবুদ আল্লাহ্ বলছেন, ‘হে ইসরাইল, তোমাদের মধ্যে এমন কতগুলো জিনিস রয়েছে যা ধ্বংসের বদদোয়ার অধীন। সেগুলো তোমাদের মধ্য থেকে দূর করে না ফেলা পর্যন্ত তোমরা তোমাদের শত্রুদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবার তুমি উঠে দাঁড়াও, লোকদের শুদ্ধ কর। তাদের বল যেন আগামী কালের জন্য তারা নিজেদের শুচি শুদ্ধ করে। তাদের বল যে ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর বলেছেন, হে ইসরায়েল, তোমাদের মাঝে নিষিদ্ধ বস্তু রয়েছে। সেই নিষিদ্ধ বস্তু দূর না করা পর্যন্ত শত্রুদের সামনে তোমরা দাঁড়াতে পারবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যাও! তাদের পবিত্র করো| তাদের বলো, ‘তোমরা নিজেদের শুচি করো| আগামীকালের জন্য তৈরী হও| ইস্রায়েলের প্রভু ঈশ্বর স্বয়ং বলেছেন যে কিছু লোক তাঁর নির্দেশ মতো জিনিসগুলো নষ্ট না করে সেগুলো রেখে দিয়েছে| সেগুলো ফেলে না দিলে কিছুতেই তোমরা শত্রুদের হারাতে পারবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ওঠ, লোকেদের পবিত্র কর, বল, তোমরা কালকের জন্য পবিত্র হও, কারণ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন, ‘হে ইস্রায়েল, তোমার মধ্যে থেকে বাতিল জিনিস দূর না করলে তুমি নিজের শত্রুদের সামনে দাঁড়াতে পারবে না।