Joshua 7:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব সকালবেলা নিজ নিজ বংশ অনুসারে তোমরা এগিয়ে আসবে; তাতে মাবুদের হাতে যে বংশ ধরা পড়বে সেই বংশের এক এক গোষ্ঠী এগিয়ে আসবে; ও মাবুদের হাতে যে গোষ্ঠী ধরা পড়বে তার এক এক কুল এগিয়ে আসবে; ও মাবুদের হাতে যে কুল ধরা পড়বে তার এক এক পুরুষ এগিয়ে আসবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘সকালবেলায়, তোমরা এক এক গোষ্ঠী করে নিজেদের উপস্থিত কোরো। যে গোষ্ঠীকে সদাপ্রভু মনোনীত করবেন, তারা এক এক বংশরূপে এগিয়ে আসবে। যে বংশকে সদাপ্রভু মনোনীত করবেন, তারা এক এক পরিবাররূপে এগিয়ে আসবে; আর যে পরিবারকে সদাপ্রভু মনোনীত করবেন, তারা এক একজন করে এগিয়ে আসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব প্রাতঃকালে আপন আপন বংশানুসারে তোমরা নিকটে আনীত হইবে; তাহাতে সদাপ্রভু কর্ত্তৃক যে বংশ নির্ণীত হইবে, সেই বংশের এক এক গোষ্ঠী নিকটে আসিবে; ও সদাপ্রভু কর্ত্তৃক যে গোষ্ঠী নির্ণীত হইবে, তাহার এক এক কুল নিকটে আসিবে; ও সদাপ্রভু কর্ত্তৃক যে কুল নির্ণীত হইবে, তাহার এক এক পুরুষ নিকটে আসিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব প্রাতঃকালে আপন আপন বংশানুসারে তোমরা নিকটে আনীত হইবে; তাহাতে সদাপ্রভু কর্তৃক যে বংশ নির্ণীত হইবে, সেই বংশের এক এক গোষ্ঠী নিকটে আসিবে; ও সদাপ্রভু কর্তৃক যে গোষ্ঠী নির্ণীত হইবে, তাহার এক এক কুল নিকটে আসিবে; ও সদাপ্রভু কর্তৃক যে কুল নির্ণীত হইবে, তাহার এক এক পুরুষ নিকটে আসিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই, সকালবেলা তোমরা গোষ্ঠী অনুসারে আমার সামনে এসে দাঁড়াবে। যে গোষ্ঠী আমার হাতে ধরা পড়বে সেই গোষ্ঠী বংশ অনুসারে এগিয়ে আসবে; তার মধ্যে যে বংশ আমার হাতে ধরা পড়বে সেই বংশের লোকেরা পরিবার অনুসারে এগিয়ে আসবে; তার মধ্যে যে পরিবার আমার হাতে ধরা পড়বে সেই পরিবারের লোকেরা এক একজন করে এগিয়ে আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই, সকালবেলা তোমরা গোষ্ঠী অনুসারে আমার সামনে এসে দাঁড়াবে। যে গোষ্ঠী আমার হাতে ধরা পড়বে সেই গোষ্ঠী বংশ অনুসারে এগিয়ে আসবে; তার মধ্যে যে বংশ আমার হাতে ধরা পড়বে সেই বংশের লোকেরা পরিবার অনুসারে এগিয়ে আসবে; তার মধ্যে যে পরিবার আমার হাতে ধরা পড়বে সেই পরিবারের লোকেরা এক একজন করে এগিয়ে আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কাল সকালে তোমাদের সকল গোষ্ঠীকে আমার সামনে একে একে উপস্থিত করবে। তারপর আমি, প্রভু পরমেশ্বর যে গোষ্ঠীকে নির্দিষ্ট করব, সেই গোষ্ঠীর প্রত্যেক বংশ একে একে এগিয়ে আসবে এবং আমি যে বংশকে নির্দিষ্ট করব সেই বংশের প্রত্যেক পরিবার একে একে এগিয়ে যাবে। তারপর আমি যে পরিবারকে নির্দিষ্ট করব সেই পরিবারের পুরুষেরা একে একে এগিয়ে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘কাল সকালে তোমরা সবাই প্রভুর সামনে অবশ্যই দাঁড়াবে| সমস্ত পরিবারগোষ্ঠী প্রভুর সামনে দাঁড়াবে| এরপর তিনি একটি পরিবারগোষ্ঠী বেছে নেবেন| তারপর সেই পরিবারগোষ্ঠীটি প্রভুর সামনে দাঁড়াবে| এরপর প্রভু সেই পরিবারগোষ্ঠীর প্রতিটি বংশ খুঁটিয়ে দেখবেন এবং একটি বংশ বেছে নেবেন| তারপর তিনি সেই বংশের প্রতিটি সদস্যকে বেছে নেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব সকালে নিজেদের বংশ অনুসারে তোমাদের কাছে নিয়ে আসা হবে; তাতে সদাপ্রভুর মাধ্যমে যে বংশকে মনোনীত করা হবে, সেই বংশের এক এক গোষ্ঠী কাছে আসবে ও সদাপ্রভুর মাধ্যমে যে বংশকে মনোনীত করা হবে, তার এক এক কুল কাছে আসবে ও সদাপ্রভুর মাধ্যমে যে কুলকে মনোনীত করা হবে, তার এক এক পুরুষ কাছে আসবে।