Joshua 7:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি এহুদার গোষ্ঠী সকলকে কাছে আনালে সেরহীয় গোষ্ঠী ধরা পড়লো; পরে তিনি সেরহীয় গোষ্ঠীকে পুরুষানুসারে কাছে আনালে সব্দি ধরা পড়লো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদার বংশগুলি এগিয়ে এল, এবং সেরহীয় বংশ মনোনীত হল। পরিবার ধরে ধরে তিনি সেরহীয়দের কাছে ডাকলেন, এবং সিম্রী মনোনীত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি যিহূদার গোষ্ঠী সকলকে নিকটে আনাইলে সেরহীয় গোষ্ঠী ধরা পড়িল; পরে তিনি সেরহীয় গোষ্ঠীকে পুরুষানুসারে আনাইলে সব্দি ধরা পড়িল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি যিহূদার গোষ্ঠী সকলকে নিকটে আনাইলে সেরহীয় গোষ্ঠী ধরা পড়িল; পরে তিনি সেরহীয় গোষ্ঠীকে পুরুষানুসারে আনাইলে সব্দি ধরা পড়িল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর যিহূদা-গোষ্ঠীর বংশগুলো এগিয়ে আসলে পর সেরহীয় বংশ ধরা পড়ল। তারপর সেরহীয় বংশের নেতারা এক এক করে এগিয়ে আসলে পর সব্দি ধরা পড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর এহুদা-গোষ্ঠীর বংশগুলো এগিয়ে আসলে পর সেরহীয় বংশ ধরা পড়ল। তারপর সেরহীয় বংশের নেতারা এক এক করে এগিয়ে আসলে পর সব্দি ধরা পড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তিনি যিহূদা গোষ্ঠীর প্রত্যেক বংশকে এবং সমস্ত বংশের প্রত্যেক পরিবারকে একে একে উপস্থিত করলে সেরাহ্-র পরিবার নির্দিষ্ট হল। সেরাহ্-র পরিবারের সকল পুরুষকে একে একে উপস্থিত করলে সাব্দি নির্দিষ্ট হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং যিহূদার সমস্ত পরিবারগোষ্ঠী প্রভুর সামনে দাঁড়াল| তিনি সেরহীয় বংশকে মনোনীত করলেন এবং সেই বংশের প্রতিটি পরিবার প্রভুর সামনে দাঁড়াল| সেই পরিবারগুলোর মধ্য থেকে জিমরি পরিবারকে বেছে নেওয়া হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি যিহূদার গোষ্ঠীর সবাইকে কাছে আনলে সেরহীয় গোষ্ঠী ধরা পড়ল; পরে তিনি সেরহীয় গোষ্ঠীকে পুরুষ অনুসারে নিয়ে এলে সব্দি ধরা পড়ল।