Joshua 7:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি তার কুলকে পুরুষানুসারে আনালে এহুদা-বংশীয় সেরহের সন্তান সব্দির সন্তান কর্মির পুত্র আখন ধরা পড়লো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জনে জনে যিহোশূয় তার পরিবারকে কাছে ডাকলেন, এবং যিহূদা গোষ্ঠীভুক্ত সেরহের ছেলে সিম্রীর ছেলে কর্মির ছেলে আখন মনোনীত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি তাহার কুলকে পুরুষানুসারে আনাইলে যিহূদা-বংশীয় সেরহের সন্তান সব্দির সন্তান কর্ম্মির পুত্র আখন ধরা পড়িল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি তাহার কুলকে পুরুষানুসারে আনাইলে যিহূদা-বংশীয় সেরহের সন্তান সব্দির সন্তান কর্মির পুত্র আখন ধরা পড়িল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে সব্দির পরিবারের লোকেরা এক এক করে সামনে আসলে পর যিহূদা-গোষ্ঠীর কর্মির ছেলে আখন ধরা পড়ল। কর্মি ছিল সব্দির ছেলে আর সেরহের নাতি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে সব্দির পরিবারের লোকেরা এক এক করে সামনে আসলে পর এহুদা-গোষ্ঠীর কর্মির ছেলে আখন ধরা পড়ল। কর্মি ছিল সব্দির ছেলে আর সেরহের নাতি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি সাব্দির বাড়ির সব লোকদের উপস্থিত করলেন এবং তখন কার্মির পুত্র আখন নির্দিষ্ট হল। এইবাবে যিহূদা গোষ্ঠীর সেরাহ্-র প্রপৌত্র সাব্দির পৌত্র কার্মির পুত্র আখন ধরা পড়ল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর যিহোশূয় ঐ পরিবারভুক্ত সমস্ত লোককে প্রভুর সামনে দাঁড়াতে বললেন| প্রভু কর্ম্মির পুত্র আখনকে বেছে নিলেন| (কর্ম্মি হচ্ছে জিমরির পুত্র আর জিমরি হচ্ছে জেরার পুত্র|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি তার কুলকে পুরুষানুসারে আনলে যিহূদা-বংশীয় সেরহের সন্তান সব্দির সন্তান কর্ম্মির পুত্র আখন ধরা পড়ল।