Joshua 7:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইউসা আখনকে বললেন, হে আমার সন্তান, আরজ করি, তুমি ইসরাইলের আল্লাহ্‌ মাবুদের মহিমা স্বীকার কর, তাঁর প্রশংসা কর এবং তুমি কি করেছ আমাকে বল; আমার কাছ থেকে তা গোপন করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন যিহোশূয় আখনকে বললেন, “বাছা আমার, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর গৌরব স্বীকার করো, ও তাঁকে সম্মান করো। তুমি কী করেছ তা আমাকে বলো; আমার কাছ থেকে তা লুকিয়ে রেখো না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যিহোশূয় আখনকে কহিলেন, হে আমার বৎস, বিনয় করি, তুমি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর মহিমা স্বীকার কর, তাঁহার স্তব কর; এবং তুমি কি করিয়াছ, আমাকে বল; আমা হইতে গোপন করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যিহোশূয় আখনকে কহিলেন, হে আমার বৎস, বিনয় করি, তুমি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর মহিমা স্বীকার কর, তাঁহার স্তব কর, এবং তুমি কি করিয়াছ আমাকে বল, আমা হইতে গোপন করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোশূয় তখন আখনকে বললেন, “বাবা, সত্যি কথা বলে ইস্রায়েলীয়দের ঈশ্বর সদাপ্রভুর গৌরব কর, তাঁর প্রশংসা কর; তুমি যা করেছ তা আমাকে বল, গোপন কোরো না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসা তখন আখনকে বললেন, “বাবা, সত্যি কথা বলে বনি-ইসরাইলদের মাবুদ আল্লাহ্‌র গৌরব কর, তাঁর প্রশংসা কর; তুমি যা করেছ তা আমাকে বল, গোপন কোরো না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশূয় তখন আখনকে বললন, বৎস, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের মর্যাদা রাখ, আমার কাছে স্বীকার কর, তুমি কি করেছ, কিছুই গোপন করো না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর যিহোশূয় আখনকে বললেন, “বাছা, ইস্রায়েলের প্রভু ঈশ্বরকে সম্মান করো| তাঁর কাছে তুমি তোমার পাপ স্বীকার করো| যা করেছ আমার কাছে বলো| আমার কাছে কোন কিছু লুকোতে যেও না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যিহোশূয় আখনকে বললেন, “হে আমার বৎস, অনুরোধ করি, তুমি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর মহিমা স্বীকার কর, তাঁর স্ত ব (স্তুতি) কর; এবং তুমি কি করেছ, আমাকে বল; আমার কাছে গোপন করো না।”