Joshua 7:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইউসা জেরিকো থেকে বেথেলের পূর্ব দিকে অবস্থিত বৈৎ-আবনের পাশে অবস্থিত অয়ে লোক প্রেরণ করলেন, তাদের বললেন, তোমরা উঠে গিয়ে দেশ নিরীক্ষণ কর। তাতে তারা গিয়ে অয় নিরীক্ষণ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এদিকে যিহোশূয় যিরীহো থেকে সেই অয় নগরে লোক পাঠালেন, যেটি বেথেলের পূর্বদিকে বেথ-আবনের কাছে অবস্থিত ছিল, এবং তাদের বললেন, “তোমরা উঠে যাও ও ওই অঞ্চলটি গোপনে পর্যবেক্ষণ করো।” তাই সেই লোকেরা উঠে গেল ও গোপনে অয় নগরটি পর্যবেক্ষণ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহোশূয় যিরীহো হইতে বৈথেলের পূর্ব্বদিক্‌স্থিত বৈৎ-আবনের পার্শ্বস্থ অয়ে লোক প্রেরণ করিলেন, তাহাদিগকে কহিলেন, তোমরা উঠিয়া গিয়া দেশ নিরীক্ষণ কর। তাহাতে তাহারা গিয়া অয় নিরীক্ষণ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহোশূয় যিরীহো হইতে বৈথেলের পূর্বদিক্‌স্থিত বৈৎ-আবনের পার্শ্বস্থ অয়ে লোক প্রেরণ করিলেন, তাহাদিগকে কহিলেন, তোমরা উঠিয়া গিয়া দেশ নিরীক্ষণ কর। তাহাতে তাহারা গিয়া অয় নিরীক্ষণ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোশূয় যিরীহো থেকে অয় শহরে লোক পাঠালেন। সেই শহরটা ছিল বৈথেল শহরের পূর্ব দিকে বৈৎ-আবন শহরের কাছে। সেই লোকদের পাঠাবার সময় তিনি তাদের বলে দিলেন, “তোমরা গিয়ে দেশটা ভাল করে দেখে এস।” কাজেই লোকগুলো গিয়ে গোপনে অয় শহরের খোঁজ-খবর নিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসা জেরিকো থেকে অয় শহরে লোক পাঠালেন। সেই শহরটা ছিল বেথেল শহরের পূর্ব দিকে বৈৎ-আবন শহরের কাছে। সেই লোকদের পাঠাবার সময় তিনি তাদের বলে দিলেন, “তোমরা গিয়ে দেশটা ভাল করে দেখে এস।” কাজেই লোকগুলো গিয়ে গোপনে অয় শহরের খোঁজ-খবর নিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিরিহো থেকে যিহোশূয় বেথেলের পূর্বদিকে বেথ-আবনের কাছাকাছি অয় নগর পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়ে কিছু লোককে পাঠিয়ে দিলেন। তারা গিয়ে নগরটি দেখে এল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা যিরীহো দখল করার পর যিহোশূয় কয়েকজন লোককে অয়তে পাঠালেন| অয় বৈথেলের পূর্বদিকে বৈৎ‌-আবনের কাছে অবস্থিত| যিহোশূয় তাদের বললেন, “তোমরা অয়তে যাও| সেই জায়গায় কি কি দুর্বল দিক আছে দেখে এসো|” সে কথা শুনে লোকরা সেই দেশে গুপ্তচরবৃত্তি করতে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যিহোশূয় যিরীহো থেকে বৈথেলের পূর্বদিকে অবস্থিত বৈৎ-আবনের পাশে অয়ে লোক পাঠালেন, তাদেরকে বললেন, “তোমরা উঠে গিয়ে দেশ পর্যবেক্ষণ কর।” তাতে তারা গিয়ে অয় পর্যবেক্ষণ করল।