Joshua 7:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আখন জবাবে ইউসাকে বললো, সত্যি, আমি ইসরাইলের আল্লাহ্‌ মাবুদের বিরুদ্ধে গুনাহ্‌ করেছি, আমি এই-এই কাজ করেছি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আখন যিহোশূয়কে উত্তর দিল, “একথা সত্যি! ইস্রায়েলের ঈশ্বর, সদাপ্রভুর বিরুদ্ধে আমি পাপ করেছি। আমি এরকম করেছি:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আখন উত্তর করিয়া যিহোশূয়কে কহিল, সত্য, আমি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছি, আমি এই এই কার্য্য করিয়াছি;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আখন উত্তর করিয়া যিহোশূয়কে কহিল, সত্য, আমি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়াছি, আমি এই এই কার্য করিয়াছি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে আখন বলল, “এই কথা সত্যি যে, আমি ইস্রায়েলীয়দের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি। আমি যে কাজ করেছি তা এই:
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে আখন বলল, “এই কথা সত্যি যে, আমি বনি-ইসরাইলদের মাবুদ আল্লাহ্‌র বিরুদ্ধে গুনাহ্‌ করেছি। আমি যে কাজ করেছি তা এই:
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আখন যিহোশূয়কে বলল, আমি সত্যই ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রবু পমেশ্বরের বিরুদ্ধে পাপ করেছি। আমি স্বীকার করছি:
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আখন উত্তর দিল, “এটা সত্যি ইস্রায়েলের প্রভু ঈশ্বরের কাছে আমি পাপ করেছি| আমি যা করেছি তা এই:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আখন উত্তর করে যিহোশূয়কে বলল, “সত্য আমি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি, আমি এই এই কাজ করেছি;