Joshua 7:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইউসা দূত প্রেরণ করলে তারা তার তাঁবুতে দৌড়ে গেল, আর দেখ, তার তাঁবুর মধ্যে তা লুকান রয়েছে, আর নিচে রূপা ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব যিহোশূয় দূতদের পাঠালেন, এবং তারা দৌড়ে তাঁবুর কাছে গেল, ও সেখানে, তার তাঁবুর মধ্যে সেগুলি লুকানো ছিল, আর সেগুলির নিচে রুপোও রাখা ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যিহোশূয় দূত প্রেরণ করিলে তাহারা তাহার তাম্বুতে দৌড়িয়া গেল, আর দেখ, তাহার তাম্বুর মধ্যে তাহা লুকান রহিয়াছে, আর নীচে রৌপ্য ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যিহোশূয় দূত প্রেরণ করিলে তাহারা তাহার তাম্বুতে দৌড়াইয়া গেল, আর দেখ, তাহার তাম্বুর মধ্যে তাহা লুকান রহিয়াছে, আর নিচে রৌপ্য ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে যিহোশূয় লোক পাঠিয়ে দিলেন। তারা দৌড়ে সেই তাম্বুর মধ্যে গিয়ে দেখল সেখানে জিনিসগুলো লুকানো রয়েছে, আর সব কিছুর নীচে রয়েছে রূপা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে ইউসা লোক পাঠিয়ে দিলেন। তারা দৌড়ে সেই তাম্বুর মধ্যে গিয়ে দেখল সেখানে জিনিসগুলো লুকানো রয়েছে, আর সব কিছুর নীচে রয়েছে রূপা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশূয় তখন কয়েকজন অনুচর পঠিয়ে দিলেন, তারা দৌড়ে আখনের তাঁবুতে গিয়ে দেখল যে, তাঁবুর মধ্যে সেই জিনিসগুলি লুকানো রয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং যিহোশূয় কিছু লোককে তাঁবুতে পাঠালেন| তারা ছুটে তাঁবুতে গিয়ে ঐসব লুকানো জিনিস খুঁজে পেল| রূপো ছিল শালের তলায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যিহোশূয় দূত পাঠালে তারা তার তাঁবুতে দৌড়ে গেল, আর দেখ, তার তাঁবুর মধ্যে তা লুকান আছে, আর নীচে রূপা ছিল।