Joshua 7:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা তাঁবুর মধ্য থেকে সেসব নিয়ে ইউসা ও সমস্ত বনি-ইসরাইলের কাছে আনলো এবং মাবুদের সম্মুখে তা বিছিয়ে রাখল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তাঁবু থেকে সেই জিনিসগুলি নিয়ে, যিহোশূয় ও সমগ্র ইস্রায়েলীর কাছে সেগুলি আনল এবং সদাপ্রভুর সামনে সেগুলি মেলে ধরল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা তাম্বুর মধ্য হইতে সে সকল লইয়া যিহোশূয়ের ও সমস্ত ইস্রায়েল-সন্তানের কাছে আনিল, এবং সদাপ্রভুর সম্মুখে তাহা বিস্তার করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা তাম্বুর মধ্য হইতে সেই সকল লইয়া যিহোশূয়ের ও সমস্ত ইস্রায়েল-সন্তানের কাছে আনিল, এবং সদাপ্রভুর সম্মুখে তাহা বিস্তার করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা সেগুলো তাম্বু থেকে বের করে যিহোশূয় ও সমস্ত ইস্রায়েলীয়দের কাছে নিয়ে আসল এবং সদাপ্রভুর সামনে সেগুলো বিছিয়ে রাখল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা সেগুলো তাম্বু থেকে বের করে ইউসা ও সমস্ত বনি-ইসরাইলদের কাছে নিয়ে আসল এবং মাবুদের সামনে সেগুলো বিছিয়ে রাখল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তখন তাঁবুর মধ্যে থেকে জিনিসগুলি বার করে যিহোশূয় ও ইসরায়েলীদের কাছে নিয়ে এল এবং প্রভুর সম্মুখে রাখল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা তাঁবুর ভেতর থেকে সমস্ত জিনিস বার করে আনল| তারা সেগুলো যিহোশূয় এবং ইস্রায়েলের সমস্ত লোকদের কাছে নিয়ে গেল| প্রভুর সামনে তারা সেগুলো মাটিতে ফেলে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তারা তাঁবুর মধ্য থেকে সে সমস্ত কিছু নিয়ে যিহোশূয়ের ও সমস্ত ইস্রায়েল সন্তানদের কাছে আনল এবং সদাপ্রভুর সামনে তা রাখল।