Joshua 7:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইউসা বললেন, তুমি আমাদেরকে কেন বিপদে ফেললে? আজ মাবুদ তোমাকে বিপন্ন করবেন। পরে সমস্ত ইসরাইল তাকে পাথর ছুঁড়ে হত্যা করলো; এরপর তারা তার পরিবারের লোকদের পাথর ছুড়ে হত্যা করে আগুনে পুড়িয়ে দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহোশূয় বললেন, “তুমি কেন আমাদের উপরে এই বিপত্তি নিয়ে এলে? সদাপ্রভুই আজ তোমার উপরে বিপত্তি নিয়ে আসবেন।” তখন সমগ্র ইস্রায়েল তাকে পাথর ছুঁড়ে মারল, এবং বাকিদেরও পাথর ছুঁড়ে মারার পর, তারা তাদের আগুনে পুড়িয়ে দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যিহোশূয় কহিলেন, তুমি আমাদিগকে কেন ব্যাকুল করিলে? অদ্য সদাপ্রভু তোমাকে ব্যাকুল করিবেন। পরে সমস্ত ইস্রায়েল তাহাকে প্রস্তরাঘাত করিল; তাহারা তাহাদিগকে আগুনে পোড়াইল ও প্রস্তরাঘাত করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যিহোশূয় কহিলেন, তুমি আমাদিগকে কেন ব্যাকুল করিলে? অদ্য সদাপ্রভু তোমাকে ব্যাকুল করিবেন। পরে সমস্ত ইস্রায়েল তাহাকে প্রস্তরাঘাত করিল; তাহারা তাহাদিগকে আগুনে পোড়াইল ও প্রস্তরাঘাত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর যিহোশূয় বললেন, “কেন তুমি আমাদের উপর এই বিপদ ডেকে আনলে? আজ সদাপ্রভুও তোমার উপর বিপদ আনবেন।” তখন সমস্ত ইস্রায়েলীয়েরা প্রথমে আখনকে ও পরে তার পরিবারের সবাইকে পাথর ছুঁড়ে মেরে ফেলল। তারপর সব কিছু সুদ্ধ তাদের পুড়িয়ে ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর ইউসা বললেন, “কেন তুমি আমাদের উপর এই বিপদ ডেকে আনলে? আজ মাবুদও তোমার উপর বিপদ আনবেন।” তখন সমস্ত বনি-ইসরাইল প্রথমে আখনকে ও পরে তার পরিবারের সবাইকে পাথর ছুঁড়ে হত্যা করল। তারপর সব কিছু সুদ্ধ তাদের পুড়িয়ে ফেলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশূয় আখনকে বললেন, তুমি কেন এমন কাজ করে আমাদের দুর্বিপাকে ফেললে? এইজন্য প্রভু পরমেশ্বরও আজ তোমায় বিপাকে ফেলবেন। ইসরায়েলীরা সকলে তখন তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলল। তারা তার পরিবারের সকলকে পাথর ছুঁড়ে মারল এবং আগুনে পোড়াল। তারপর
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে দলপতি যিহোশূয় বললেন, “তুমি আমাদের অনেক কষ্ট দিয়েছ| এখন প্রভু তোমাকে কষ্ট দেবেন|” তারপর সকলে আখন এবং তার পরিবারের সকলকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরে ফেলল| তাদের তারা পুড়িয়ে ফেলল| তার সঙ্গে যা কিছু ছিল সেগুলোও পুড়িয়ে ফেলল আখনকে পুড়িয়ে মারার পর তারা তার মৃত দেহের ওপর
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যিহোশূয় বললেন, “তুমি আমাদের কেন ব্যাকুল করলে? আজ সদাপ্রভু তোমাকে ব্যাকুল করবেন।” পরে সমস্ত ইস্রায়েল তাকে পাথর দিয়ে আঘাত করল; তারা তাদেরকে আগুনে পোড়াল ও পাথর দিয়ে আঘাত করল।