Joshua 7:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা তার উপরে পাথরের বড় রাশি করলো, তা আজও রয়েছে। এভাবে মাবুদ তাঁর প্রচণ্ড ক্রোধ থেকে নিবৃত্ত হলেন। অতএব সেই স্থান আজও আখোর (বিপদ) উপত্যকা নামে আখ্যাত রয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আখনের উপরে তারা পাথরের বিশাল এক স্তূপ তৈরি করল, যা আজও পর্যন্ত বজায় আছে। পরে সদাপ্রভু তাঁর ভয়ংকর ক্রোধ থেকে নিবৃত্ত হলেন। তাই তখন থেকেই সেই স্থানটি আখোর উপত্যকা নামে পরিচিত হয়ে আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা তাহার উপরে প্রস্তরের বৃহৎ রাশি করিল, তাহা অদ্যাপি রহিয়াছে। এইরূপে সদাপ্রভু আপন প্রচণ্ড ক্রোধ হইতে নিবৃত্ত হইলেন। অতএব সেই স্থান অদ্যাপি আখোর [ব্যাকুলতা] তলভূমি নামে আখ্যাত রহিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা তাহার উপরে প্রস্তরের বৃহৎ রাশি করিল, তাহা অদ্যাপি রহিয়াছে। এইরূপে সদাপ্রভু আপন প্রচণ্ড ক্রোধ হইতে নিবৃত্ত হইলেন। অতএব সেই স্থান অদ্যাপি আখোর [ব্যাকুলতা] তলভূমি নামে আখ্যাত রহিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আখনের দেহের উপরে তারা অনেক পাথর জড়ো করে একটা স্তূপ করে রাখল। সেটা আজও রয়েছে। এর পর সদাপ্রভু তাঁর ক্রোধ থেকে ফিরলেন। এইজন্যই ঐ জায়গাটাকে এর পর থেকে আখোর উপত্যকা বলা হয়ে থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আখনের মৃতদেহের উপরে তারা অনেক পাথর জড়ো করে একটা স্তূপ করে রাখল। সেটা আজও রয়েছে। এর পর মাবুদ তাঁর রাগ থেকে ফিরলেন। এইজন্যই ঐ জায়গাটাকে এর পর থেকে আখোর উপত্যকা বলা হয়ে থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিরাট এক পাথরের স্তূপের নীচে তাকে চাপা দিল, সেই স্তূপটি আজও আছে। তারপর প্রভুর প্রচণ্ড ক্রোধ নিবৃত্ত হল। এই কারণে সেই জায়গাটি আজও আখোর উপত্যকা নামে পরিচিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অনেক পাথর চাপিয়ে দিল| সেই সব পাথর আজও সেখানে দেখা যাবে| এভাবেই ঈশ্বর আখনের বিনাশ ঘটালেন| এই কারণে ঐ জায়গাটিকে বলা হয় আখোর উপত্যকা| এর পর ইস্রায়েলের ওপর প্রভুর ক্রোধ প্রশমিত হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তারা তার উপরে পাথর জমা করল, তা আজ পর্যন্ত আছে। এই ভাবে সদাপ্রভু নিজের প্রচণ্ড ক্রোধ থেকে শান্ত হলেন। অতএব সেই স্থান আজ পর্যন্ত আখো র [ব্যাকুলতা] উপত্যকা নামে পরিচিত।