Joshua 7:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা ইউসার কাছে ফিরে এসে বললো, সেই স্থানে সকল লোক না গেলেও হয়, দুই কিংবা তিন হাজার লোক উঠে গিয়ে অয় পরাজিত করুক। সেই স্থানে সকল লোক কষ্ট না করলেও হয়, কেননা সেই স্থানের লোক অল্প।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহোশূয়ের কাছে ফিরে এসে তারা বলল, “অয়ের বিরুদ্ধে সমগ্র সৈন্যদল যাওয়ার প্রয়োজন নেই। সেটি অধিকার করার জন্য 2,000 বা 3,000 লোক পাঠান এবং সমগ্র সৈন্যদলকে কষ্ট দেবেন না, কারণ সেখানে মাত্র অল্প কিছু লোকই বসবাস করে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা যিহোশূয়ের নিকটে ফিরিয়া আসিয়া কহিল, সে স্থানে সকল লোক না গেলেও হয়, দুই কিম্বা তিন সহস্র লোক উঠিয়া গিয়া অয় পরাজয় করুক; সে স্থানে সকল লোক কষ্ট না করিলেও হয়, কেননা তথাকার লোক অল্প।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা যিহোশূয়ের নিকটে ফিরিয়া আসিয়া কহিল, সেই স্থানে সকল লোক না গেলেও হয়, দুই কিম্বা তিন সহস্র লোক উঠিয়া গিয়া অয় পরাজয় করুক। সেই স্থানে সকল লোক কষ্ট না করিলেও হয়, কেননা তথাকার লোক অল্প।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে তারা যিহোশূয়ের কাছে ফিরে এসে বলল, “অয় শহরের বিরুদ্ধে সব লোকদের যাওয়ার দরকার নেই। ওটা দখল করবার জন্য দুই কিম্বা তিন হাজার লোক পাঠিয়ে দিন। এই নিয়ে সব লোকদের কষ্ট দেবেন না, কারণ সেখানকার লোকসংখ্যা খুব কম।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে তারা ইউসার কাছে ফিরে এসে বলল, “অয় শহরের বিরুদ্ধে সব লোকদের যাওয়ার দরকার নেই। ওটা দখল করবার জন্য দুই কিংবা তিন হাজার লোক পাঠিয়ে দিন। এই নিয়ে সব লোকদের কষ্ট দেবেন না, কারণ সেখানকার লোকসংখ্যা খুব কম।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফিরে এসে তারা যিহোশূয়কে বলল, ওখানে সকলে না গেলেও চলে, দুই বা তিন হাজার লোক গিয়ে অয় নগর আক্রমণ করুক। সমস্ত লোকেরা সেখানে কষ্ট করে যাওয়ার দরকার নেই, কারণ ওখানে লোকসংখ্যা অল্প।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিছুদিন পর তারা যিহোশূয়র কাছে ফিরে এলো| তারা বলল, “অয় বেশ দুর্বল জায়গা| দখল করার জন্য আমাদের সকলের যাবার দরকার নেই| 2000 অথবা 3000 লোক পাঠালেই চলবে| গোটা সৈন্যবাহিনী কাজে লাগাবার দরকার নেই| খুব কম লোকই সেখানে আছে যারা আমাদের সঙ্গে যুদ্ধ করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তারা যিহোশূয়ের কাছে ফিরে এসে বলল, “সে জায়গায় সব লোক না গিয়ে, দুই কিম্বা তিন হাজার লোক উঠে গিয়ে অয় পরাজয় করুক; সেই জায়গায় সব লোকের কষ্ট করার দরকার নেই, কারণ সেখানকার লোক অল্প।”