Joshua 7:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব লোকদের মধ্য থেকে অনুমান তিন হাজার জন সেই স্থানে যাত্রা করলো, কিন্তু তারা অয়ের লোকদের সম্মুখ থেকে পালিয়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই, প্রায় 3,000 লোক উঠে গেল, কিন্তু তারা অয়ের সেই লোকদের কাছে সম্পূর্ণরূপে নাস্তানাবুদ হল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব লোকদের মধ্য হইতে অনুমান তিন সহস্র জন সে স্থানে যাত্রা করিল, কিন্তু তাহারা অয়ের লোকদের সম্মুখ হইতে পলায়ন করিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব লোকদের মধ্য হইতে অনুমান তিন সহস্র জন সেই স্থানে যাত্রা করিল, কিন্তু তাহারা অয়ের লোকদের সম্মুখ হইতে পলায়ন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য কমবেশি তিন হাজার লোক সেখানে গেল; কিন্তু তারা অয় শহরের লোকদের কাছে হেরে গিয়ে পালিয়ে আসতে বাধ্য হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য কমবেশি তিন হাজার লোক সেখানে গেল; কিন্তু তারা অয় শহরের লোকদের কাছে হেরে গিয়ে পালিয়ে আসতে বাধ্য হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই ইসরায়েলীদের মধ্যে থেকে হাজার তিনেক লোক সেখানে গেল কিন্তু তারা অয়বাসীদের কাছে পরাজিত হয়ে পালিয়ে এল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রায় 3000 লোক অয়তে গেল| অয়ের লোকরা প্রায় 36 জন ইস্রায়েলের লোককে হত্যা করেছিল এবং ইস্রায়েলীয়রা ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল| অয়ের লোকরা শহরের ফটক থেকেই তাদের তাড়া করছিল| তারা পালিয়ে গিয়েছিল যেখানে নিরেট শিলাখণ্ড থেকে পাথর কাটা হয়| অয়ের লোকরা তাদের হারিয়ে দিয়েছিল| এই সব দেখে ইস্রায়েলের লোকরা খুব ভয় পেয়ে গেল, তারা সাহস হারিয়ে ফেলল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব লোকদের মধ্য থেকে প্রায় তিন হাজার জন সেই জায়গায় গেল, কিন্তু তারা অয়ের লোকদের সামনে থেকে পালাল।