Joshua 7:5 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অয়ের লোকেরা তাদের মধ্যে প্রায় ছত্রিশ জনকে আঘাত করলো; নগর-দ্বার থেকে শবারীম পর্র্যন্ত তাদের তাড়া করে অবরোহণের পথে আঘাত করলো, তাতে লোকদের মনোবল একেবারে ভেঙে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা ইস্রায়েলীদের মধ্যে প্রায় ছত্রিশ জনকে মেরে ফেলল। অয়ের নগর-দুয়ার থেকে পাথরের খনি পর্যন্ত তারা ইস্রায়েলীদের পিছু ধাওয়া করল এবং ঢালু পথে তাদের আঘাত করল। এতে ভয়ে লোকদের হৃদয় গলে জলের মতো হয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অয়ের লোকেরা তাহাদের মধ্যে প্রায় ছত্রিশ জনকে আঘাত করিল; নগর-দ্বার হইতে শবারীম পর্য্যন্ত তাহাদিগকে তাড়না করিয়া অবরোহণের পথে আঘাত করিল, তাহাতে লোকদের হৃদয় গলিয়া গিয়া জলের ন্যায় হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অয়ের লোকেরা তাহাদের মধ্যে প্রায় ছত্রিশ জনকে আঘাত করিল; নগর-দ্বার হইতে শবারীম পর্যন্ত তাহাদিগকে তাড়না করিয়া অবরোহণের পথে আঘাত করিল, তাহাতে লোকদের হৃদয় গলিয়া গিয়া জলের ন্যায় হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শহরের ফটকের কাছ থেকে অয় শহরের লোকেরা ইস্রায়েলীয়দের তাড়া করে শবারীম পর্যন্ত নিয়ে গেল এবং শবারীমের ঢালু জায়গায় তাদের ছত্রিশজনকে মেরে ফেলল। এতে ইস্রায়েলীয়দের মনোবল একেবারে ভেংগে পড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শহরের দরজার কাছ থেকে অয় শহরের লোকেরা বনি-ইসরাইলদের তাড়া করে শবারীম পর্যন্ত নিয়ে গেল এবং শবারীমের ঢালু জায়গায় তাদের ছত্রিশজনকে মেরে ফেলল। এতে বনি-ইসরাইলদের মনোবল একেবারে ভেংগে পড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অয়-এর অধিবাসীদের হাতে তাদের প্রায় ছত্রিশ হাজার জন নিহত হল। তারা তাদের নগরদ্বার থেকে শবারিম পর্যন্ত ইসরায়েলীদের তাড়িয়ে নিয়ে গেল এবং উৎরাই-এর পথে তাদের হত্যা করল। এই দেখে ইসরায়েলীরা সাহস হারিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর অয়ের লোকেরা তাদের মধ্যে প্রায় ছত্রিশ জনকে আঘাত করল; নগরের দরজা থেকে শবা রীম পর্যন্ত তাদেরকে তাড়না করে নিচে নামার পথে আঘাত করল, তাতে লোকদের হৃদয় গলে গিয়ে জলের মত হল।