Joshua 7:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইউসা ও ইসরাইলের প্রাচীনবর্গরা নিজ নিজ কাপড় ছিঁড়ে মাবুদের সিন্দুকের সম্মুখে অধোমুখ হয়ে সন্ধ্যা পর্র্যন্ত ভূমিতে পড়ে রইলেন এবং নিজ নিজ মাথায় ধুলা ছড়ালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন যিহোশূয় তাঁর পোশাক ছিঁড়ে ফেললেন এবং সন্ধ্যা পর্যন্ত একইরকম ভাবে সদাপ্রভুর সিন্দুকের সামনে মাটিতে মুখ লুটিয়ে পড়ে থাকলেন। ইস্রায়েলের প্রাচীনরাও সেরকমই করলেন, ও নিজেদের মাথায় ধুলো ছড়ালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যিহোশূয় ও ইস্রায়েলের প্রাচীনবর্গ আপন আপন বস্ত্র চিরিয়া সদাপ্রভুর সিন্দুকের সম্মুখে অধোমুখ হইয়া সন্ধ্যা পর্য্যন্ত ভূমিতে পড়িয়া থাকিলেন, এবং আপন আপন মস্তকে ধূলা ছড়াইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যিহোশূয় ও ইস্রায়েলের প্রাচীনবর্গ আপন আপন বস্ত্র চিরিয়া সদাপ্রভুর সিন্দুকের সম্মুখে অধোমুখ হইয়া সন্ধ্যা পর্যন্ত ভূমিতে পড়িয়া থাকিলেন, এবং আপন আপন মস্তকে ধুলা ছড়াইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যিহোশূয় ও ইস্রায়েলীয়দের বৃদ্ধ নেতারা নিজেদের কাপড় ছিঁড়ে সদাপ্রভুর সিন্দুকের সামনে সন্ধ্যা পর্যন্ত মাটির উপর উবুড় হয়ে পড়ে রইলেন। তাঁরা নিজেদের মাথার উপর ধুলা ছিটিয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইউসা ও বনি-ইসরাইলদের বৃদ্ধ নেতারা নিজেদের কাপড় ছিঁড়ে মাবুদের সিন্দুকের সামনে সন্ধ্যা পর্যন্ত মাটির উপর উবুড় হয়ে পড়ে রইলেন। তাঁরা নিজেদের মাথার উপর ধুলা ছিটিয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশূয় এবং ইসরায়েলীদের প্রবীণ নেতারা তখন নিজেদের পোশাক ছিঁড়ে প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকের সামনে সন্ধ্যা পর্যন্ত মাটিতে উবুড় হয়এ পড়ে রইলেন, আর নিজেদের মাথায় ধূলা ছড়াতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোশূয় যখন এই সংবাদ পেলন তখন মনের দুঃখে তিনি তাঁর পোশাক ছিঁড়ে ফেললেন| পবিত্র সিন্দুকের সামনে তিনি মাটিতে মাথা নুইয়ে দিলেন| সন্ধ্যা পর্যন্ত এভাবেই তিনি কাটালেন| ইস্রায়েলের নেতারাও এভাবে মাথা হেঁট করে বসে রইল| দুঃখ বেদনা প্রকাশ করতে তারাও নিজেদের মাথায় ধুলো ছুঁড়লো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যিহোশূয় ও ইস্রায়েলের প্রাচীনবর্গ নিজের নিজের বস্ত্র চিরে সদাপ্রভুর সিন্দুকের সামনে মুখ নিচু করে সন্ধ্যা পর্যন্ত ভূমিতে পরে থাকলেন এবং নিজের নিজের মাথায় ধূলো ছড়ালেন।