Joshua 7:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেনানীয়েরা এবং সমস্ত দেশবাসী এই কথা শুনবে, আর আমাদের বেষ্টন করে দুনিয়া থেকে আমাদের নাম উচ্ছেদ করবে, তা হলে তুমি তোমার মহানামের জন্য কি করবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কনানীয়রা ও দেশের অন্যান্য সব লোকজন এই ঘটনার কথা শুনবে ও তারা আমাদের চারপাশ থেকে ঘিরে ধরবে এবং পৃথিবী থেকে আমাদের নাম মুছে ফেলবে। তখন তুমি তোমার নিজের মহৎ নামের জন্য কী করবে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কনানীয়েরা এবং দেশ নিবাসী সমস্ত লোক এই কথা শুনিবে, আর আমাদিগকে বেষ্টন করিয়া পৃথিবী হইতে আমাদের নাম উচ্ছেদ করিবে, তাহা হইলে তুমি আপন মহা-নামের নিমিত্ত কি করিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কনানীয়েরা এবং দেশনিবাসী সমস্ত লোক এই কথা শুনিবে, আর আমাদিগকে বেষ্টন করিয়া পৃথিবী হইতে আমাদের নাম উচ্ছেদ করিবে, তাহা হইলে তুমি আপন মহা-নামের নিমিত্ত কি করিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কনানীয়েরা এবং এই দেশের অন্যান্য লোকেরা এই কথা শুনতে পাবে আর তারা আমাদের ঘেরাও করবে এবং দুনিয়ার বুক থেকে আমাদের নাম মুছে ফেলবে। এর পর তুমি কি করে তোমার সুনাম রক্ষা করবে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেনানীয়রা এবং এই দেশের অন্যান্য লোকেরা এই কথা শুনতে পাবে আর তারা আমাদের ঘেরাও করবে এবং দুনিয়ার বুক থেকে আমাদের নাম মুছে ফেলবে। এর পর তুমি কি করে তোমার সুনাম রক্ষা করবে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কনানীরা ও এদেশের অধিবাসীরা যখন এ কথা শুনবে, তখন তারা আমাদের ঘিরে ধরবে আর পৃথিবী থেকে আমদের নিশ্চিহ্ন করে দেবে। তখন তোমার মহানামের মর্যাদা রক্ষার জন্য তুমি কি করবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কনানীয়রা ও অন্যান্য অধিবাসীরা সকলেই জানতে পারবে কি ঘটেছে| এরপর তারা আমাদের আক্রমণ করবে, আমাদের মেরে ফেলবে, তখন তোমার মহানাম রক্ষা করতে তুমি কি করবে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কনানীয়েরা এবং দেশবাসী সমস্ত লোক এই কথা শুনবে, আর আমাদের ঘিরে ধরে পৃথিবী থেকে আমাদের নাম উচ্ছেদ করবে, তাহলে তুমি আপন মহানামের জন্য কি করবে?”