Joshua 8:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মাবুদ ইউসাকে বললেন, তুমি ভয় কোরো না কিংবা নিরাশ হোয়ো না; সমস্ত সৈন্যকে সঙ্গে নাও, উঠ, অয় নগরে যাত্রা কর; দেখ, আমি অয়ের বাদশাহ্কে ও তার লোকদের এবং তার নগর ও তার দেশ তোমার হাতে তুলে দিয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “ভয় পেয়ো না; হতাশ হোয়ো না। সমগ্র সৈন্যদল সাথে নাও, এবং উঠে গিয়ে অয় নগর আক্রমণ করো। কারণ অয়ের রাজা, তার প্রজা, তার নগর ও তার দেশকে আমি তোমার হাতে সমর্পণ করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সদাপ্রভু যিহোশূয়কে কহিলেন, তুমি ভীত কি নিরাশ হইও না; সমস্ত সৈন্যকে সঙ্গে করিয়া লও, উঠ, অয়ে যাত্রা কর; দেখ, আমি অয়ের রাজাকে ও তাহার প্রজাদিগকে এবং তাহার নগর ও তাহার দেশ তোমার হস্তে সমর্পণ করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সদাপ্রভু যিহোশূয়কে কহিলেন, তুমি ভীত কি নিরাশ হইও না; সমস্ত সৈন্যকে সঙ্গে করিয়া লও, উঠ, অয়ে যাত্রা কর; দেখ, আমি অয়ের রাজাকে ও তাহার প্রজাদিগকে এবং তাহার নগর ও তাহার দেশ তোমার হস্তে সমর্পণ করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “তুমি ভয় কোরো না এবং নিরাশ হোয়ো না। তোমার সমস্ত সৈন্যদল নিয়ে তুমি অয় শহরটা আবার আক্রমণ করতে যাও। অয় শহরের রাজা, তার লোকজন, তার শহর এবং দেশটা আমি তোমার হাতে তুলে দিয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে মাবুদ ইউসাকে বললেন, “তুমি ভয় কোরো না এবং নিরাশ হোয়ো না। তোমার সমস্ত সৈন্যদল নিয়ে তুমি অয় শহরটা আবার আক্রমণ করতে যাও। অয় শহরের বাদশাহ্, তার লোকজন, তার শহর এবং দেশটা আমি তোমার হাতে তুলে দিয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর যিহোশূয়কে বললেন, তুমি ভয় পেয়ো না কিম্বা নিরাশ হয়ো না। সমগ্র সেনাবাহিনী সঙ্গে নিয়ে তুমি অয় অভিমুখে যাত্রা কর। আমি অয়ের রাজা ও তার প্রজাদের, তার রাজধানী এবং রাজ্য সবই তোমার হাতে সমর্পণ করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু যিহোশূয়কে বললেন, “ভয় পেও না| আশা ছেড়ো না| তোমার সমস্ত যোদ্ধাকে নিয়ে অয়ে চলে যাও| অয়ের রাজাকে পরাজিত করার জন্য আমি তোমাদের সাহায্য করব| আমি তোমাদের কাছে রাজা, রাজার লোকদের, তার শহর এবং তার দেশ সবকিছু দিচ্ছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “তুমি ভয় পেয়ো না, নিরাশ হয়ো না; সমস্ত সৈন্যকে সঙ্গে করে নাও, ওঠ, অয়ে যাও; দেখ, আমি অয়ের রাজাকে ও তার প্রজাদের এবং তার নগর ও তার দেশ তোমার হাতে সমর্পণ করেছি।