Joshua 8:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইউসা প্রত্যুষে উঠে লোক সংগ্রহ করলেন, আর তিনি ও ইসরাইলের প্রাচীনবর্গরা লোকদের আগে আগে অয়ের দিকে যাত্রা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরদিন ভোরবেলায় যিহোশূয় তাঁর সৈন্যদল জড়ো করলেন, এবং তিনি ও ইস্রায়েলের নেতারা সৈন্যদলের সামনের সারিতে থেকে অয়ের দিকে কুচকাওয়াজ করে এগিয়ে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যিহোশূয় প্রত্যূষে উঠিয়া লোক সংগ্রহ করিলেন, আর তিনি ও ইস্রায়েলের প্রাচীনবর্গ লোকদের অগ্রে অগ্রে অয়ে যাত্রা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যিহোশূয় প্রত্যুষে উঠিয়া লোক সংগ্রহ করিলেন, আর তিনি ও ইস্রায়েলের প্রাচীনবর্গ লোকদের অগ্রে অগ্রে অয়ে যাত্রা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরের দিন ভোরবেলা যিহোশূয় তাঁর সৈন্যদের জড়ো করলেন। তারপর তিনি এবং ইস্রায়েলীয় নেতারা তাদের আগে আগে অয়ের দিকে এগিয়ে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরের দিন খুব ভোরে ইউসা তাঁর সৈন্যদের জমায়েত করলেন। তারপর তিনি এবং ইসরাইলীয় নেতারা তাদের আগে আগে অয়ের দিকে এগিয়ে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভোরে উঠে তিনি সৈন্যদের একত্র করলেন এবং ইসরায়েলীদের প্রবীণ নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সেনাবাহিনীর পুরোভাগে থেকে অয় অভিমুখে যাত্রা করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরদিন খুব সকালে যিহোশূয় সব লোকদের এক সঙ্গে জড়ো করলেন| তারপর যিহোশূয় এবং ইস্রায়েলের দলপতিরা তাদের অয়ের দিকে নিয়ে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যিহোশূয় খুব ভোরে উঠে লোক সংগ্রহ করলেন, আর তিনি ও ইস্রায়েলের প্রাচীনেরা লোকদের আগে আগে অয়ে গেলেন।