Joshua 8:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি অনুমান পাঁচ হাজার লোক নিয়ে নগরের পশ্চিম দিকে বেথেল ও অয়ের মধ্যস্থানে লুকিয়ে রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহোশূয় প্রায় 5,000 লোক নিয়ে নগরের পশ্চিমদিকে বেথেল ও অয়ের মাঝখানে তাদের গোপনে লুকিয়ে রাখলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি অনুমান পাঁচ সহস্র লোক লইয়া নগরের পশ্চিমদিকে বৈথেলের ও অয়ের মধ্যস্থানে লুকাইয়া রাখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি অনুমান পাঁচ সহস্র লোক লইয়া নগরের পশ্চিম দিকে বৈথেলের ও অয়ের মধ্যস্থানে লুকাইয়া রাখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোশূয় প্রায় পাঁচ হাজার সৈন্য শহরের পশ্চিম দিকে বৈথেল ও অয়ের মাঝামাঝি একটা জায়গায় লুকিয়ে রেখেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসা প্রায় পাঁচ হাজার সৈন্য শহরের পশ্চিম দিকে বেথেল ও অয়ের মাঝামাঝি একটা জায়গায় লুকিয়ে রেখেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশূয় আনুমানিক পাঁচ হাজার সৈন্যকে নগরের পশ্চিম দিকে অয় ও বেথেলের মাঝখানে একটি জায়গায় লুকিয়ে রাখলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর যিহোশূয় প্রায় 5000 সৈন্য বেছে নিলেন| তিনি তাদের শহরের পশ্চিমে বৈথেল এবং অয়ের মাঝখানে লুকিয়ে থাকার জন্য পাঠিয়ে দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি প্রায় পাঁচ হাজার লোক নিয়ে নগরের পশ্চিম দিকে বৈথেলের ও অয়ের মধ্যে লুকিয়ে রাখলেন।