Joshua 8:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে লোকেরা নগরের উত্তর দিকস্থ সমস্ত শিবিরকে ও নগরের পশ্চিম দিকে তাদের গুপ্ত দলকে নিযুক্ত করলো এবং ইউসা ঐ রাতে উপত্যকার মধ্যে গমন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব সৈন্যরা নিজেদের অবস্থান নিল—একদিকে প্রধান শিবিরটি নগরের উত্তর দিকে এবং ওৎ পেতে লুকিয়ে থাকা সৈন্যরা সেটির পশ্চিমদিকে ছিল। সেরাতে যিহোশূয় উপত্যকায় চলে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে লোকেরা নগরের উত্তরদিক্‌স্থ সমস্ত শিবিরকে ও নগরের পশ্চিমদিকে আপনাদের গুপ্ত দলকে স্থাপন করিল; এবং যিহোশূয় ঐ রাত্রিতে তলভূমির মধ্যে গমন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে লোকেরা নগরের উত্তরদিক্‌স্থ সমস্ত শিবিরকে ও নগরের পশ্চিমদিকে আপনাদের গুপ্ত দলকে স্থাপন করিল; এবং যিহোশূয় ঐ রাত্রিতে তলভূমির মধ্যে গমন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে ইস্রায়েলীয়েরা তাদের সৈন্যদের যুদ্ধের জন্য প্রস্তুত করে রাখল- যারা ছাউনিতে থাকবে তাদের রাখল অয় শহরের উত্তর দিকে আর যারা লুকিয়ে থাকবে তাদের রাখল শহরের পশ্চিম দিকে। সেই রাতে যিহোশূয় উপত্যকায় ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে বনি-ইসরাইলরা তাদের সৈন্যদের যুদ্ধের জন্য প্রস্তুত করে রাখল- যারা ছাউনিতে থাকবে তাদের রাখল অয় শহরের উত্তর দিকে আর যারা লুকিয়ে থাকবে তাদের রাখল শহরের পশ্চিম দিকে। সেই রাতে ইউসা উপত্যকায় ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইভাবে নগরীর উত্তর দিকে প্রধান সেনাবাহিনীকে এবং নগরীর পশ্চিম দিকে গুপ্ত সেনাদলকে সমাবেশ করে যিহোশূয় রাত কাটাতে সেই উপত্যকায় গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই ভাবে যিহোশূয় যুদ্ধের জন্য তাদের প্রস্তুত করলেন| শহরের উত্তরে তাদের প্রধান ঘাঁটি| অন্যান্যরা লুকোল পশ্চিম দিকে| সেই রাত্রে যিহোশূয় উপত্যকায় গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে লোকেরা নগরের উত্তর দিকের গুপ্ত দলকে স্থাপন করল এবং যিহোশূয় ঐ রাতে উপত্যকার মধ্যে গেলেন।