Joshua 8:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইউসা ও সমস্ত ইসরাইল তাদের সম্মুখে নিজেদের পরাজিতের মত ভান করে মরুভূমির পথ দিয়ে পালিয়ে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহোশূয় ও সমগ্র ইস্রায়েল তাদের সামনে থেকে স্বেচ্ছায় পিছু হটলেন, এবং তাঁরা মরুভূমির দিকে পালিয়ে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহোশূয় ও সমস্ত ইস্রায়েল তাঁহাদের সম্মুখে আপনাদিগকে পরাজিতের ন্যায় দেখাইয়া প্রান্তরের পথ দিয়া পলায়ন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহোশূয় ও সমস্ত ইস্রায়েল তাঁহাদের সম্মুখে আপনাদিগকে পরাজিতের ন্যায় দেখাইয়া প্রান্তরের পথ দিয়া পলায়ন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোশূয় এবং সমস্ত ইস্রায়েলীয় তাদের সামনে থেকে পালিয়ে যাওয়ার ভান করে মরু-এলাকার পথ দিয়ে ছুটে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসা এবং সমস্ত ইসরাইলীয় তাদের সামনে থেকে পালিয়ে যাওয়ার ভান করে মরুভূমির পথ দিয়ে ছুটে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশূয় এবং ইসরায়েলীরা তখন তাদের সামনে পরাজিত হওয়ার ভাণ কর প্রান্তরের দিকে পালিয়ে গেলন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অয়ের সৈন্যবাহিনী যিহোশূয় এবং ইস্রায়েলের সমস্ত মানুষকে তাড়িয়ে দিল| তারা যেখানে মরুভূমি সেই পূর্বদিকে ছুট লাগাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহোশূয় ও সমস্ত ইস্রায়েল তাদের সামনে নিজেদেরকে পরাজিতদের মত দেখিয়ে মরুপ্রান্তের রাস্তা দিয়ে পালিয়ে গেল।