Joshua 8:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে নগরে অবস্থিত সমস্ত লোককে ডাকা হল, যেন তারা তাদের পিছনে দৌড়ে যায়। আর তারা ইউসার পিছনে পিছনে গমন করতে করতে নগর থেকে দূরে আকর্ষিত হল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অয়ের সব লোককে তাঁদের পশ্চাদ্ধাবন করার জন্য ডাকা হল, এবং তারা যিহোশূয়ের পশ্চাদ্ধাবন করল ও প্রলুব্ধ হয়ে নগর থেকে দূরে চলে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে নগরে অবস্থিত সকল লোককে ডাকা হইল, যেন তাহারা তাহাদের পশ্চাতে দৌড়িয়া যায়। আর তাহারা যিহোশূয়ের পশ্চাতে পশ্চাতে গমন করিতে করিতে নগর হইতে দূরে আকর্ষিত হইল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে নগরে অবস্থিত সকল লোককে ডাকা হইল, যেন তাহারা তাহাদের পশ্চাতে দৌড়াইয়া যায়। আর তাহারা যিহোশূয়ের পশ্চাতে পশ্চাতে গমন করিতে করিতে নগর হইতে দূরে আকর্ষিত হইল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ইস্রায়েলীয়দের তাড়া করবার জন্য অয়ের সমস্ত লোকদের ডাকা হল। তারা যিহোশূয়ের পিছনে তাড়া করল এবং এইভাবে শহর থেকে তাদের দূরে নিয়ে যাওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বনি-ইসরাইলদের তাড়া করবার জন্য অয়ের সমস্ত লোকদের ডাকা হল। তারা ইউসার পিছনে তাড়া করল এবং এইভাবে শহর থেকে তাদের দূরে নিয়ে যাওয়া হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের পিছনে তাড়া করার জন্য তখন নগরীর সমস্ত লোককে ডেকে জড়ো করা হল। তারা যিহোশূয়ের পিছনে ছুটতে ছুটতে নগর থেকে অনেক দূরে চলে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শহরের সকলে হৈ-হৈ করে যিহোশূয় ও তাঁর সৈন্যবাহিনীকে তাড়া করতে লাগল| সব লোক শহর ছেড়ে চলে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে নগরে অবস্থিত সব লোককে ডাকা হল, যেন তারা তাদের পেছনে দৌড়িয়ে যায়। আর তারা যিহোশূয়ের পিছন পিছন যেতে যেতে নগর থেকে দূরে আকর্ষিত হল;