Joshua 8:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বের হয়ে ইসরাইলের পিছনে গেল না এমন এক জনও অয়ে বা বেথেলে অবশিষ্ট থাকলো না; সকলেই নগরের দ্বার খোলা রেখে ইসরাইলের পিছনে পিছনে দৌড়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অয় বা বেথেলে এমন একজন লোকও অবশিষ্ট ছিল না যে ইস্রায়েলের পশ্চাদ্ধাবন করেনি। তারা নগর উন্মুক্ত রেখে ইস্রায়েলের পশ্চাদ্ধাবন করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাহির হইয়া ইস্রায়েলের পশ্চাতে না গেল, এমন এক জনও অয়ে বা বৈথেলে অবশিষ্ট থাকিল না; সকলে, নগরের দ্বার খোলা রাখিয়া ইস্রায়েলের পশ্চাতে পশ্চাতে দৌড়িল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাহির হইয়া ইস্রায়েলের পশ্চাতে না গেল, এমন একজনও অয়ে বা বৈথেলে অবশিষ্ট থাকিল না; সকলেই নগরের দ্বার খোলা রাখিয়া ইস্রায়েলের পশ্চাতে পশ্চাতে দৌড়াইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়দের পিছনে ছুটে যায় নি এমন একজন পুরুষ লোকও অয় কিম্বা বৈথেলে রইল না। তারা শহরের ফটক খোলা রেখেই ইস্রায়েলীয়দের পিছনে পিছনে ছুটে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলদের পিছনে ছুটে যায় নি এমন একজন পুরুষ লোকও অয় কিংবা বেথেলে রইল না। তারা শহরের সদর দরজা খোলা রেখেই বনি-ইসরাইলদের পিছনে পিছনে ছুটে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অয় বা বেথেলে একটি লোকও আর রইল না। নগর অরক্ষিত রেখে সকলেই ইসরায়েলীদের পিছনে ধাওয়া করতে বেরিয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অয় এবং বৈথেলের সব লোক ইস্রায়েলীয় সৈন্যবাহিনীকে তাড়িয়ে দিল| শহর ফাঁকা পড়ে রইল| শহর রক্ষা করার জন্য কেউ রইল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বের হয়ে ইস্রায়েলের পিছনে গেল না, এমন এক জনও অয়ে বা বৈথেলে অবশিষ্ট থাকল না; সবাই নগরের দরজা খোলা রেখে ইস্রায়েলের পিছন পিছন দৌড়াল।