Joshua 8:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মাবুদ ইউসাকে বললেন, তুমি তোমার হাতে থাকা বর্শাটি অয়ের দিকে বাড়িয়ে দাও; কেননা আমি সেই নগর তোমার হাতে দেব। তখন ইউসা তাঁর হাতে থাকা বর্শাটি নগরের দিকে বাড়িয়ে দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “তোমার হাতে যে বর্শাটি আছে, তা অয়ের দিকে তাক করে ধরো, কারণ তোমার হাতে আমি এই নগরটি সমর্পণ করব।” অতএব যিহোশূয় তাঁর হাতে থাকা বর্শাটি অয়ের দিকে তাক করে ধরলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সদাপ্রভু যিহোশূয়কে কহিলেন, তুমি আপন হস্তস্থিত শল্য অয়ের দিকে বিস্তার কর; কেননা আমি সেই নগর তোমার হস্তে দিব। তখন যিহোশূয় আপন হস্তস্থিত শল্য নগরের দিকে বিস্তার করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সদাপ্রভু যিহোশূয়কে কহিলেন, তুমি আপন হস্তস্থিত শল্য অয়ের দিকে বিস্তার কর; কেননা আমি সেই নগর তোমার হস্তে দিব। তখন যিহোশূয় আপন হস্তস্থিত শল্য নগরের দিকে বিস্তার করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “তোমার হাতের ঐ তলোয়ারখানা অয় শহরের দিকে বাড়িয়ে ধর, কারণ তোমার হাতেই আমি শহরটা তুলে দেব।” যিহোশূয় তখন তাঁর তলোয়ার অয় শহরের দিকে বাড়িয়ে ধরলেন;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মাবুদ ইউসাকে বললেন, “তোমার হাতের ঐ তলোয়ারখানা অয় শহরের দিকে বাড়িয়ে ধর, কারণ তোমার হাতেই আমি শহরটা তুলে দেব।” ইউসা তখন তাঁর তলোয়ার অয় শহরের দিকে বাড়িয়ে ধরলেন;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর তখন যিহোশূয়কে বললেন, তোমার হাতের বর্শাটা তুমি অয়ের দিকে বাড়িয়ে ধর। এই নগর আমি তোমাদের হাতে সমর্পণ করব। যিহোশূয় তাঁর হাতের বর্শা অয়ের দিকে বাড়িয়ে ধরলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর প্রভু যিহোশূয়কে বললেন, “অয় শহরের দিকে বর্শা উঁচিয়ে ধরো| এই শহর আমি তোমাদের হাতে তুলে দেব|” তাঁর কথা মতো যিহোশূয় অয় শহরের দিকে বর্শা উঁচিয়ে ধরলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “তুমি তোমার হাতের বর্শা অয়ের দিকে বিস্তার কর; কারণ আমি সেই নগর তোমার হাতে দেব।” তখন যিহোশূয় তার হাতের বর্শা নগরের দিকে বিস্তার করল।